চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোন্নারুমাকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 31, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির গোলরক্ষক ডেভিড ডি গিয়া মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে অনিশ্চিত জিয়ানলুইজি দোন্নারুমার ভবিষ্যৎ । ইতালিয়ান গোলরক্ষককে ছেড়ে ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েরকে পেতে চায় পিএসজি। আলোচনার মধ্যেই দোন্নারুমার প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। 

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, ইংলিশ ক্লাবটি ইতালির গোলরক্ষক দোন্নারুমাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও ২৬ বর্ষী দোন্নারুমাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি । এছাড়া তুরস্কের গালাতাসারাই ও সৌদি আরবের ক্লাবগুলোর নজরেও আছেন দোন্নারুমা।

দোন্নারুমা ফরাসি লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স করলেও লুইস এনরিকের মন জয় করতে পারেননি। মূলত দোন্নারুমা বল ঠেকাতে পারদর্শী হলেও আক্রমণ গড়ে তুলতে কিছুটা পিছিয়ে তিনি। আর সেকারণেই এনরিক এমন গোলরক্ষক চাচ্ছেন, যিনি শুধু বল ঠেকাতে পারেন না, বরং পেছন থেকে আক্রমণও গড়ে তুলতে পারেন।

আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দোন্নারুমার। পিএসজির নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ইতালির গোলরক্ষক। বর্তমান বার্ষিক বেতন ১০ মিলিয়ন ইউরো হলেও নতুন চুক্তিতে ১২ মিলিয়ন ইউরো বেতন চেয়েছিলেন দোন্নারুমা। তবে প্রস্তাব নাকচ করে দিয়েছে পিএসজি।

দোন্নারুমার এজেন্ট শিগগিরই ফরাসি ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে বসবেন এবং সাবেক এসি মিলান গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘ইতালি অধিনায়ক দোন্নারুমা প্যারিসে থাকতেই আগ্রহী এবং যদি শেভালিয়ের ক্লাবে যোগ দেন, তাহলে তিনিও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পিএসজির ১ নম্বর গোলরক্ষক হতে প্রস্তুত।

শেভালিয়েরকে দলে নিতে অর্থ প্রস্তাবও দিয়েছে পিএসজি। তার প্রায় ৪০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৫৯ কোটি ৪০ লাখ) করতেও রাজী ক্লাবটি। ২৩ বর্ষী শেভালিয়ের লিগ ওয়ানে গত মৌসুমে দারুণ করেছেন। দোন্নারুমার চেয়ে ৭টি বেশি ক্লিনশিট, বেশি সেভ পার্সেন্টেজ এবং অনেক বেশি সফল লং পাস ছিল তার। তাই এনরিকের পরিকল্পনায় আছেন তিনি।

Tags: জিয়ানলুইজি দোন্নারুমাপিএসজিম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলুইস এনরিক
Previous Post

টানা দুই জয়ের পর প্রোটিয়াদের কাছে হারল বাংলাদেশ

Next Post

করুনের ফিফটিতে ওভালে প্রথমদিনে দুইশ পেরিয়ে ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটার ব্যাটসম্যান ওভালে প্রথম দিন ২০০ পেরিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করুনের ফিফটিতে ওভালে প্রথমদিনে দুইশ পেরিয়ে ভারত

বাণিজ্য উপদেষ্টার শুল্ক কমানোর বিষয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক কমানো নিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT