চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সৈকতে ‘র‌্যাম্বু’ খ্যাত অভিনেতার আকস্মিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 31, জুলাই 2025
in বিনোদন
A A
প্রাপ্তবয়স্ক পুরুষের পেশাদার সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন প্রখ্যাত ইসরায়েলি অভিনেতা আলোন আবুতবুল। যিনি ‘দ্য ডার্ক নাইট রাইসেস’ এবং ‘র‌্যাম্বু ৩’-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন।

ইসরায়েল টাইমস বলছে, মঙ্গলবার হাবোনিম সৈকতে ছুটি কাটাতে গিয়ে মারা যান আলোন আবুতবুল। তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সৈকতে থাকা শতাধিক পর্যটকের সামনে অভিনেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সমুদ্রে সাঁতার কাটতে যাওয়ার আগে সুস্থই ছিলেন। কিন্তু পানিতে নামার কিছুক্ষণ পরই তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়ে যান।

জরুরি সেবা পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আলোন আবুতবুল ১৯৬৫ সালের ২৮ মে ইসরায়েলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার। ১৯৯০-এর দশকে অভিনয় শুরু করলেও দ্রুতই নিজেকে ইসরায়েলি সিনেমার অন্যতম প্রতিভাবান এবং বহুমুখী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তার সবচেয়ে স্মরণীয় চরিত্রগুলোর মধ্যে একটি ছিল জনপ্রিয় টিভি সিরিজ ২৪-এ, যেখানে তিনি ষষ্ঠ সিজনে ভিলেন আবু ফায়েদ-এর চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন এবং আন্তর্জাতিক টেলিভিশনে নিজের অবস্থান মজবুত করেন। পরবর্তীতে ২০১৬ সালে ‘লন্ডন হ্যাজ ফলেন’-এ সন্ত্রাসী নেতার চরিত্রেও চমৎকার অভিনয় করেন।

তিনি প্রযোজক হিসেবেও সফল ছিলেন, যেমন ‘আ বোটল ইন দ্য গাজা সি’ এবং ‘দ্য অ্যাটাক’ চলচ্চিত্র দুটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং কানসহ নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। পরিচালক হিসেবে ‘দ্য লার্ক ফার্ম’ এবং ‘দ্য স্টোরি অব জোসেফ’ নামের ছোট ছবি পরিচালনা করেন।

তার ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ভক্তদের মধ্যে সবচেয়ে প্রিয় কিছু সিনেমা হল মিউনিখ, বডি অব লাইস, র‌্যাম্বু ৩ সিনেমাসহ টুইন পিকস, ল’ অ্যান্ড অর্ডার,হোমল্যান্ড, ক্যাসল এবং এনসিআইএস-এর মতো জনপ্রিয় টিভি সিরিজেও তাকে দেখা গেছে। মিরকা২০

Tags: সিনেমাহলিউড
Previous Post

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারুকে অভ্যর্থনা

Next Post

সাবেক এমপি থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ

Next Post
স্মার্ট যুবক ব্যক্তি হাসিমুখে, আধুনিক শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ

বিডিডিএল পিস পার্কের স্বপ্নপূরণ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে ‘বিডিডিএল পিস পার্ক’-এর ‘স্বপ্নপূরণ উৎসব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT