চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার মিলাডুরায় পিঠা উৎসব উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 31, জুলাই 2025
in প্রবাস সংবাদ
A A
অস্ট্রেলিয়ায় পিঠা উৎসবের বিভিন্ন পিঠা ও খাবার সাজানো টেবিলে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের শান্ত শহর মিলডুরায় বইছে শীতল হাওয়া। এই শীতেই প্রবাসী বাঙালিরা আয়োজন করেছে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের।

রবিবার (২৭ জুলাই) মিলডুরার ইনল্যান্ড বোটানিক্যাল গার্ডেনের কমিউনিটি সেন্টারে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবের শুরুতেই বাংলাদেশের মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

ডা. রুম্মান চৌধুরীর সঞ্চালনায় উৎসবে ছিল নারকেলের পুলি, দুধ চিতই, পাটিসাপটা, ভাপা, সেমাই পিঠা, সন্দেশসহ বাহারি পিঠার সমাহার। প্রবাসী বাঙালিরা পরিবার-পরিজন নিয়ে পিঠা উৎসবে এসে যেন শৈশবের সেই চিরচেনা শীতের সকাল ফিরে পেয়েছেন।

আয়োজক দলের ডা. সাদিয়া আফরিন বলেন, “এই আয়োজন কেবল খাওয়ার নয়, এটা আমাদের শেকড়ের টান। পিঠার মধ্যে আমরা খুঁজে পাই মায়ের হাতের স্বাদ, বাংলার গন্ধ আর শেকড়ের টান।”

আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভেতর বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেয়ার ওপর। এছাড়াও উৎসবে শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা গল্প বলা, প্রশ্নোত্তর পর্ব ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

প্রবাসী ডা. সামসুন নাহার বলেন, “সন্তানদের মধ্যে যদি প্রবাসে থেকেও সংস্কৃতির বীজ বুনতে পারি, তবেই আমাদের পরিশ্রম সার্থক।”

পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মান্নান, ডা. নাজমুল হক মজুমদার সোহেল, ডা. রুম্মান, আহসান জনি, আরিফ, সুমন রোজারিও, সানি ও মুসাব্বির প্রিতম মুসা।

মঞ্চসজ্জা ও পরিবেশনা পরিকল্পনায় ছিলেন মুসাব্বির প্রিতম মুসা ও জান্নাতুল ফেরদৌস তন্নি।

Previous Post

শুল্ক যুদ্ধ: ডোনাল্ড ট্রাম্প কি বিশ্ব বাণিজ্য সংস্থাকে ধ্বংস করছেন?

Next Post

আগামী দিনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী দিনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই জয়ের পর প্রোটিয়াদের কাছে হারল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT