চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন

এ রহমান মুকুল by এ রহমান মুকুল
5:50 অপরাহ্ন 31, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন, গ্রেপ্তার ও তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ের সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ জনকে পুশ ইন করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ১০ জনকে পঞ্চগড় থানায় এবং ৭ জনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

এর আগে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেতুঁলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে এসব ব্যক্তি বাংলাদেশে পুশ ইন হন করা হয়েছে।

জানা গেছে, তারা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং সেখানে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের উড়িষ্যা, মহারাষ্ট্রসহ বিভিন্নস্থান থেকে আটক করে। পরে বিমানযোগে শিলিগুঁড়ি নিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ সদস্যরা পরে তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশ ইন করে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি টহল দল বাঙ্গালপাড়া সীমান্ত দিয়ে আসা ১০ জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। একইভাবে তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে আটক করে বিজিবি এবং পরে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিজিবি পুশইন হওয়া ১০ জনকে জিডির ভিত্তিতে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছি।

১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে আটক করে জিডি মূলে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
Previous Post

মৃত ছেলের কিডনি দান করে দুই প্রাণ বাঁচালেন মা

Next Post

জাতীয় নারী বক্সিং: ৫২ কেজিতে চ্যাম্পিয়ন জিনাত

Next Post
বাংলাদেশি নারী বক্সার জিনাত বিজয়ী হয়ে ট্রফি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নারী বক্সিং: ৫২ কেজিতে চ্যাম্পিয়ন জিনাত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT