চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রজেন-মোশাররফদের সাথে তুলনা চান না সাগর

আবু তাহের by আবু তাহের
1:33 অপরাহ্ন 31, জুলাই 2025
in - সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের পতাকা ধরে বিজয়ী খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকবার ইতিহাসের পাতায় নাম উঠেছে বাংলাদেশের। এবার নাম লিখতে সাহায্য করেছেন বাংলাদেশের দুই তরুণ পেশাদার সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। দীর্ঘ ৩৭ বছর পর সাঁতারের ‘মাউন্ট এভারেস্ট’ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এ পেশাদার সাঁতারুরা। প্রায় তিন মাসের পরিশ্রম, সাধনা ও প্রচেষ্টায় সফল হয়েছেন সাগর।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকে বাংলাদেশের পুরুষ সাঁতারু হিসেবে দুইবার অংশগ্রহণ করে ইতিহাস লেখার পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আবারও ইতিহাসের পাতায় সাগর। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস তৈরির পর মাহফিজুর রহমান সাগর সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেল আই অনলাইনের সাংবাদিক আবু তাহেরকে। তার সাক্ষাৎকার নিচে তুলে ধরা হল।

চ্যানেল আই অনলাইন: সাঁতারু হিসেবে দুই অলিম্পিকের পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আবারও ইতিহাস তৈরি করলেন। কেমন লাগছে?
সাগর: চমৎকার। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া, এ এক অন্য রকম অনুভূতি।

চ্যানেল আই অনলাইন: ইংল্যান্ড থেকে সাঁতার শুরুর পর ফ্রান্সে গিয়ে যখন শেষ করলেন তখনকার অনুভূতি কেমন ছিল?
সাগর: আমাদের সাঁতারের শুরুটা হয়েছিল রাতে, ২টা ৪৩ মিনিটে। এমন সময়ে কখনই সাঁতার দিইনি অন্ধকারের মধ্যে। এটা একটি নতুন অভিজ্ঞতা। পানিতে নামার পর প্রচণ্ড ঠান্ডা, সাঁতার শুরু করেছি স্রোতের বিপরীতে। সাঁতার শুরু করার আগে বমি করছিলাম, বমি করার কারণে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। বমি সাঁতারের সময় এবং সাঁতারের পরেও করি। প্রথমে খুবই ভয়াবহ অভিজ্ঞতা ছিল প্রথম শুরু করার সময়। শেষ করার সময় মনে হয়েছে, নাহ এত কষ্ট, এত দিনের পরিশ্রম সফল। বাংলাদেশের পতাকা নিয়ে সফলতা আনতে পেরেছি এটাই আমার কাছে আসল ব্যাপার।

চ্যানেল আই অনলাইন: ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আপনার মোট কত সময় লেগেছে?
সাগর: এ চ্যানেল পাড়ি দিতে আমার মোট সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।

চ্যানেল আই অনলাইন: সাঁতার দেয়ার সময় কি কি প্রতিবন্ধকতা মোকাবেলা করেছেন?
সাগর: প্রতিবন্ধকতা ছিল- ঠাণ্ডা পানি, জেলি ফিস, অন্ধকারে সাঁতার কাটা। কয়েকবার বমি করা, লবণাক্ত পানি, প্রতিকূল স্রোতের ঢেউ এবং কত ঘণ্টা সাঁতার করতে হবে তা জানতাম না। এছাড়া সাগর কেন্দ্রিক অসুস্থ্যতা এবং আরও অনেক ধরণের সমস্যা।

সাগর সাঁতার কাটছেন, সমুদ্রে জলকেলি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন: নির্ধারিত ৩৪ কিলোমিটারের কথা বলা হলেও আপনাকে মোট কত কিলোমিটার সাঁতরাতে হয়েছে?
সাগর: আমাকে সবমিলে মোট ৪০ কিলোমিটার সাঁতার কাটতে হয়েছে।

চ্যানেল আই অনলাইন: দেশের মানুষ ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে কী বার্তা দিবেন?
সাগর: দেশের সাধারণ মানুষ ও শুভাকাঙ্খীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সমর্থন এবং দোয়া আমাদের শক্তি ছিল। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

চ্যানেল আই অনলাইন: কিংবদন্তি সাঁতারু ব্রজেন দাস, আব্দুল মালেক বা মোশাররফ হোসেনের পাশে আপনার নাম উচ্চারণ হবে এ বিষয়টিকে কিভাবে দেখছেন?
সাগর: কিংবদন্তি সাঁতারু ব্রজেন দাস, আব্দুল মালেক বা মোশাররফ হোসেনের সাথে আমাদের তুলনা করা যাবে না। তাদের সময়ে তারা এককভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন কিন্তু আমরা যৌথভাবে এ চ্যানেল পাড়ি দিলাম। রিলে সাঁতারও এত সহজ না কিন্তু এককের মত না।

চ্যানেল আই অনলাইন: এমন সাফল্যের পর দেশের সাঁতারুদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন?
সাগর: দেশের সাঁতারুদের উদ্দেশ্যে আমার বার্তা এমন, এটা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয়।

Tags: ইংলিশ চ্যানেলইংল্যান্ডফ্রান্সবাংলাদেশব্রজেনমোশাররফলিড স্পোর্টসসাগরহিমেল
Previous Post

জোড়ালো হলো ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন

Next Post

হাসিনার পতনের পরও মানবাধিকারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: হিউম্যান রাইটস ওয়াচ

Next Post
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন রাজনীতিবিদরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনার পতনের পরও মানবাধিকারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: হিউম্যান রাইটস ওয়াচ

মিয়ানমারে সামরিক বাহিনী দ্বারা নিরাপত্তা চেকপোস্টে যানবাহন ও সৈন্যদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT