চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি মুক্তির আগে ‘তাণ্ডব’ প্রচারে বাড়তি মাত্রা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 30, জুলাই 2025
in বিনোদন
A A
তাণ্ডব সিনেমার তিন প্রধান চরিত্রের ছবি, একে অপরের মুখের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদুল আযহায় শাকিব খান ও জয়া আহসান অভিনীত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ আবারও আলোচনায়। রায়হান রাফী পরিচালিত প্রশংসিত সিনেমাটি এবার প্রেক্ষাগৃহ পেরিয়ে পা রাখতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। আর এই ওটিটি মুক্তিকে কেন্দ্র করে দেখা গেল এক ভিন্নধর্মী প্রচারণা কৌশল!

সিনেমাটি মুক্তির আগে কিংবা হল প্রদর্শনের সময় নির্মাতা বা প্রযোজনা সংস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় গোপন রেখেছিলেন— সিনেমায় তারকা অভিনেতা আফরান নিশো এবং সিয়াম আহমেদের ক্যামিও উপস্থিতি! দর্শক যেন প্রেক্ষাগৃহে গিয়ে বিস্ময় উপভোগ করতে পারেন, সেজন্য পুরো বিষয়টি রক্ষা করা হয়েছিল চূড়ান্ত গোপনীয়তায়। এমনকি যারা সিনেমা দেখে সামাজিক মাধ্যমে দুই তারকার উপস্থিতির বিষয়টি শেয়ার করেছিলেন, তাদেরকে ‘স্পয়লার’ না করতে অনুরোধ জানানো হয়েছিল।

কিন্তু এবার যখন ‘তাণ্ডব’ ওটিটিতে মুক্তির অপেক্ষায়, তখন পাল্টে গেল প্রচারণার ধরন! মঙ্গলবার রাতে চরকিতে প্রকাশিত হয়েছে সিনেমার ওটিটি সংস্করণের নতুন প্রমোশনাল ট্রেলার। এই ট্রেলারেই এবার একদম সামনে আনা হয়েছে নিশো ও সিয়ামকে। থাম্বনেলেই তাদের উপস্থিতি স্পষ্ট, এমনকি দেড় মিনিটের ভিডিও জুড়ে একাধিকবার দেখা গেছে দুই অতিথি চরিত্রকে।

এই কৌশলকে অনেকেই দেখছেন দর্শক টানার নতুন হিসেব-নিকেশ হিসেবে। যেহেতু ওটিটিতে সরাসরি ঘরে বসেই দর্শক পছন্দমতো কনটেন্ট বেছে নেন, তাই আলোচিত তারকাদের দেখিয়ে আকর্ষণ বাড়ানোর চেষ্টা নির্মাতাদের তরফ থেকে।

একদিকে ‘তাণ্ডব’-এ যেমন শাকিব খান, জয়া আহসানের অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে, অন্যদিকে নিশো ও সিয়ামকে গুরুত্ব দিয়ে এবার আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রায়হান রাফীর পরিচালনায় বড় তারকা সমাহারে ‘তাণ্ডব’ মূলত একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে লাভ, লস, ক্ষমতা আর দ্বন্দ্বের টানাপড়েনে এগিয়েছে গল্প। শাকিব খান ও জয়া আহসান ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, রোজী সিদ্দিকী, শাহাদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার প্রমুখ।

এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ৬ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই তাদের প্লাটফর্মে দর্শক দেখতে পারবেন ‘তাণ্ডব’।

Tags: আফজাল হোসেনআফরান নিশোচরকিজয়া আহসানট্রেলারতাণ্ডবনিশোফজলুর রহমান বাবুরোজী সিদ্দিকীলিড বিনোদনশাকিব খানসাবিলা নূরসিয়াম আহমেদসুমন আনোয়ার
Previous Post

হামাসকে অস্ত্র এবং গাজার শাসন ছাড়তে আরব দেশগুলোর আহ্বান

Next Post

ভুটান লিগে আবারও ম্যাচসেরা ঋতুপর্ণা

Next Post
ভুটান লিগে ম্যাচসেরা ঋতুপর্ণা হাতে ট্রফি ধরে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটান লিগে আবারও ম্যাচসেরা ঋতুপর্ণা

সালমান খান এক অনুষ্ঠানে উপস্থিত, পেছনে হলুদ ব্যাকড্রপে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের জন্য ঘর ছাড়ে তিন নাবালক, তারপর যা হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT