চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন টেলর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 30, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ব্রেন্ডন টেলর। চার মাস পরই আসে নিষেধাজ্ঞার খবর। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শাস্তি দেয়া হয় জিম্বাবুয়ে তারকাকে। গত ২৫ জুলাই শেষ হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ। এবার অবসর ভেঙে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। বুলাওয়ায়োতে আগামী ৭ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে কিউইদের মুখোমুখি হবে রোডেশিয়ানরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হবে ৩৯ বর্ষী টেলর। জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক ক্রেইগ আরভিন জানিয়েছেন এমন।

বলেছেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য তাকে (টেলর) অবশ্যই পাওয়া যাবে। আমি জানি, দলে ফেরার জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় সে কতটা পরিশ্রম করেছে, বিশেষ করে গত ৮, ১০ কিংবা ১২ মাস ধরে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবার দলে ফিরে পেতে আমি খুবই রোমাঞ্চিত। সতীর্থদের পাশাপাশি দলের প্রতি সে কী অবদান রাখে, সেটা দেখতে মুখিয়ে আছি।’

অবসর ও নিষেধাজ্ঞায় খেলোয়াড়ি জীবন শেষে কোচিং করানোর কথা ভেবেছিলেন টেলর। তবে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি তাকে অবসর ভেঙে মাঠে ফিরতে রাজি করান। মূলত সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াতে চলা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে পেতে চায় দলটি।

নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী, কোনো স্বীকৃত ক্রিকেট খেলতে না পারার পাশাপাশি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দলের সঙ্গেও অনুশীলন করতে পারেননি টেলর। তবে হারারের একটি স্কুলের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রস্তুতি নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে টেলর ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে ৬,৬৮৪ করেছেন, টেস্টে ৬টি সেঞ্চুরিতে করেছেন ২,৩২০ রান। টি-টুয়েন্টিতে করেছেন ৯৩৪ রান।

Tags: আইসিসিটেলরনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

পার্টির পর রহস্যের জালে পাঁচ বন্ধু!

Next Post

৩৯ সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণে খসড়া চূড়ান্ত করেছে ইসি

Next Post
Election Commission building in Bangladesh with logo and Bengali signage. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৯ সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণে খসড়া চূড়ান্ত করেছে ইসি

ডা. এজেডএম জাহিদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে কালো বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনে সরকারের এক বছর সময়ের কারণ দেখছি না: ডা. এজেডএম জাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT