চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী হুমায়রার মৃত্যু তদন্তে নতুন তথ্য ফাঁস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 30, জুলাই 2025
in বিনোদন
A A
অভিনেত্রী হুমায়রার ছবি, তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের করাচিতে প্রয়াত অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর তদন্তে নতুন এক বড় অগ্রগতি এসেছে, যেখানে ফরেনসিক পরীক্ষায় ঘটনাস্থল থেকে পাওয়া বস্তুগুলোর বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে।

তদন্তসূত্র জানায়, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে পাওয়া সাদা পাউডারের মতো দেখতে যেসব জিনিস উদ্ধার করা হয়, সেসব মূলত লবণ ছিল। এখন ওই রাসায়নিক বিশ্লেষণ রিপোর্ট পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

তদন্তকারীরা মোট ছয়টি নমুনা সংগ্রহ করেছেন হুমায়রা আসগরের ফ্ল্যাট থেকে, যার মধ্যে পাঁচটি বাটি থেকে নেওয়া হয়। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে এই বাটিগুলোতে সাগরের লবণ ছিল।

তবে তদন্তকারীরা জানিয়েছেন, রান্নাঘরের লবণ এবং বাটির লবণের মধ্যে পার্থক্য রয়েছে। রান্নাঘরের লবণ ছিল আয়োডাইজড, যেখানে বাটির লবণ ছিল সাগরের লবণ।

প্রাথমিকভাবে তারা নিশ্চিত নন যে, সাগরের লবণটি গন্ধ ঢাকতে ব্যবহার করা হয়েছিল নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল।

তবে পুলিশের ভাষ্যে, এই নতুন তথ্য ও প্রমাণ এখনও যথেষ্ট নয় হুমায়রা আসগরের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য। তদন্ত এখনো চলছে।

এরআগেও করাচির ডিএইচএ এলাকায় হুমায়রা আসগরের ফ্ল্যাট থেকে পুলিশ বেশ কিছু রহস্যময় নতুন প্রমাণ উদ্ধার করে।

৮ জুলাই নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া হুমায়রার জন্ম ১৯৯২ সালের ১০ অক্টোবর। লাহোরে জন্ম নেওয়া হুমায়রা আসগর আলী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ন্যাশনাল কলেজ অফ আর্টস থেকে ফাইন আর্টস, টিভি ও ফিল্মে ডিগ্রি অর্জন করেন এবং পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি লাভ করেন।

২০১৩ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পাকিস্তানের শীর্ষ ডিজাইনারদের সঙ্গে কাজ করার পর নাটক ও চলচ্চিত্রে অভিনয়ে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জলাইবি’ (২০১৫)। ২০২২ সালে ‘তামাশা ঘর’ ধারাবাহিকে অংশগ্রহণ তার খ্যাতি আরও বৃদ্ধি করে।

হুমায়রা ছিলেন চিত্রশিল্পী, ভাস্কর এবং ফিটনেস উত্সাহী। ৭১৫,০০০ ফলোয়ারসহ তার ইনস্টাগ্রামে নিয়মিত শেয়ার ছিল তার সৃজনশীলতা ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে। সেপ্টেম্বর ৩০, ২০২৪ তারিখের শেষ পোস্টে কোনো দুশ্চিন্তার চিহ্ন ছিল না, তবে তার সক্রিয়তা কমে আসছিল, যা জনজীবন থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত ছিল। পুলিশের ধারণা, অক্টোবরের প্রথম সপ্তাহে মৃত্যু হয় অভিনেত্রীর। –এআরওয়াইনিউজ

Tags: পাকিস্তানি অভিনেত্রীহুমায়রাহুমায়রা আসগর
Previous Post

ইংলিশ চ্যানেল সাঁতারের ‘মাউন্ট এভারেস্ট’: সাগর

Next Post

তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন

Next Post
বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ লোগো, সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন

ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সা অধ্যায় শেষে সৌদি যাবেন লেভান্ডোভস্কি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT