নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী বিদেশি প্রজাতির আম চাষ করে দারুণ সফলতা পেয়েছেন । মাত্র দুই লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেন এক একর জমিতে মিশ্র জাতের আম বাগান। কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় নারীদের। তার এই সফলতার পেছনে সহযোগিতা করছে কৃষি বিভাগও।








