চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস ভর্তি আইপিএস অফিসাররা কেন আমিরের বাড়িতে?

জানা গেল আসল কারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 28, জুলাই 2025
in বিনোদন
A A
আইপিএস অফিসাররা আমিরের বাড়ির বাইরে যানজটের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বলিউড অভিনেতা আমির খানের বাসায় এক বাস ভর্তি আইপিএস অফিসার প্রবেশের দৃশ্য ভাইরাল হলে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক জল্পনা। অনেকে ধারণা করেন এটি কোনও গোপন চলচ্চিত্র প্রকল্পের অংশ, কেউ কেউ বলেন আমিরের বিলাসবহুল গাড়ি ঘিরে তদন্ত চলছে!

শেষমেশ, এই সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে মুখ খুলেছে আমির খানের টিম। এক বিবৃতিতে জানানো হয়, “বর্তমান ব্যাচের আইপিএস প্রশিক্ষণার্থীরা আমির খানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং তিনি তাদের নিজ বাসভবনে তাদের স্বাগত জানান।”

উল্লেখ্য, ১৯৯৯ সালের ‘সারফরোশ’ ছবিতে আমির খান একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেন। সেই ছবি দেখে ভারতের অনেক সিভিল সার্ভিস পরীক্ষার্থী ও পুলিশ ক্যাডেটরা অনুপ্রাণিত হন। এরপর থেকেই তাদের অনুরোধে বিভিন্ন সময় তিনি আইপিএস ও অন্যান্য সেবামূলক পেশার প্রশিক্ষণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।

এদিকে, আমির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পার’ ভারতের বক্স অফিসে প্রথম মাসে ১৬৫ কোটি টাকার বেশি নেট আয় করেছে।

তিনি আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। উৎসবে তার চলচ্চিত্রজীবনের ওপর একটি রেট্রোস্পেকটিভও প্রদর্শিত হবে।

এছাড়াও সামনে আমির খানকে দেখা যাবে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ছবিতে, যেটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। পাশাপাশি, তিনি যুক্ত হয়েছেন রাজকুমার হিরানির পরিচালনায় একটি বায়োপিকে, যেখানে তিনি অভিনয় করবেন ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে-র চরিত্রে। নিউজ এইটিন

Tags: আইপিএস অফিসারআমির খানবলিউডরজনীকান্তসিতারে জমিন পারসিনেমা
Previous Post

১০ দিনেই ‘কবীর সিং’-কে ছাড়িয়ে গেল ‘সাইয়ারা’!

Next Post

‘ইয়ামাল বনাম মেসি যেন সাধারণ চিত্রশিল্পীর সাথে ভ্যান গগের তুলনা’

Next Post
ফুটবল খেলোয়াড় ইয়ামাল, মেসি ও অন্য একজনের ছবি, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইয়ামাল বনাম মেসি যেন সাধারণ চিত্রশিল্পীর সাথে ভ্যান গগের তুলনা'

তথ্য সংগ্রহে ব্যস্ত উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা, থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT