রাজধানীর বিয়াম ফাউন্ডেশন সমিতিতে এসি বিস্ফোরণে নিহতের ঘটনা ঘটেনি, পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিলো বলে জানিয়েছে পিবিআই। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, ওই ঘটনায় সেখানকার প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়ক জড়িত জানিয়ে পিবিআই বলছে, গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নষ্ট করতে ওই ঘটনা ঘটানো হয়েছে।








