চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহোদর হারিয়ে সামী-রাহুলের আর্তনাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 28, জুলাই 2025
in বিনোদন
A A
বাবা হারানো ভাইয়ের শোক প্রকাশ, কান্নার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতির মেঘলা এক সকাল। বনানীর কবরস্থানে খোঁড়া হচ্ছে কবর। একসময় সেই কবরেই শুয়ে পড়লেন এ কে রাতুল— বাংলা ব্যান্ড সংগীতের প্রতিশ্রুতিশীল এক নাম, প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজ সন্তান। তার চিরনিদ্রার শয্যা হয় বাবার কবরের পাশে।

রাতুলকে মাটি দেওয়ার পর বড় ভাই সামী ফেসবুকে লিখেছেন মাত্র একটি বাক্য, “I just buried my baby brother”। অর্থ্যাৎ ‘মাত্রই আমার ছোট ভাইটাকে কবর দিলাম’! বাক্য নয়, যেন বুকে চাপা কান্নার এক বিস্ফোরণ! অন্যদিকে ছোট ভাই রাহুল একটি ছবি শেয়ার করেন। যে ছবিতে দেখা যায়, আলোকির কনসার্ট মঞ্চে ওউন্ড এর রাতুল, তার বুকের ওপর রাখা একটি হাত!

শোকে ভেঙে পড়া ভাইয়ের ছবি, সহোদর হারানোর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ
মেজ ভাইকে হারিয়ে সামী ও রাহুলের ফেসবুক পোস্ট

সেই ছবির নিচে রাহুলের লেখা একটি ক্যাপশন “আমার ভাইয়ের বুকে আমার হাত”! খুবই সাদামাটা আর নিরর্থক দেখতে ছবিটি রাহুলের এই ক্যাপশনের জন্য যেন হয়ে উঠে নিঃশব্দে চিৎকার এর মতো!  যেটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

চিত্রনায়ক জসীমের তিন ছেলে— সামী, রাতুল, রাহুল। বাবার মতো অভিনয়জগৎ নয়, তারা তিনজনই বেছে নিয়েছিলেন সুরের পথ। শৈশবে বাবাকে হারানো তিন ভাই একে অন্যের হাত ধরে বড় হয়েছেন, গড়ে তুলেছেন নিজেদের সংগীতজগত।

রাতুল ও সামী মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘ওউন্ড’। যেটি শুধুমাত্র একটি ব্যান্ড নয়, বরং তাদের স্মৃতি, সংগ্রাম ও আত্মার বহিঃপ্রকাশ। সেই ব্যান্ডের ড্রামার বড় ভাই সামী, এবং দলটির মূল ভোকালিস্ট, বেজিস্ট ছিলেন রাতুল। এছাড়াও তিনি ছিলেন সময়ের দক্ষ এক শব্দ প্রকৌশলী। অন্যদিকে রাহুল কাজ করছেন একজন ফ্রিল্যান্স মিউজিশিয়ান হিসেবে।

রবিবার (২৭ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন রাতুল। আর তার এমন প্রয়াণে যেন আবারও সবাই ফিরে গেলেন সেই ১৯৯৮ সালের অক্টোবরে, যেদিন আচমকাই মাত্র ৫৩ বছরে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন নায়ক জসীম!

Tags: এ কে রাতুলওউন্ডকবরস্থানজসীমবনানীবাবামামিউজিকরাতুলরাহুললিড বিনোদনসামী
Previous Post

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: ১৫ শতাংশ শুল্কে রপ্তানির চুক্তিতে অচলাবস্থার অবসান

Next Post

কঙ্গোতে গির্জায় হামলায় ৪০ জনেরও বেশি নিহত

Next Post
গির্জায় হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে গির্জায় হামলায় ৪০ জনেরও বেশি নিহত

ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ইংল্যান্ড ও ভারতের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘করমর্দন’ প্রস্তাবে বিতর্কের মুখে স্টোকস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT