চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করমর্দন’ প্রস্তাবে বিতর্কের মুখে স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 28, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ইংল্যান্ড ও ভারতের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ম্যাচের শেষ দিনের শেষবেলায় ফিল্ডিং দলের অধিনায়কের ‘করমর্দন’ প্রস্তাবের অর্থ ড্র মেনে খেলা তখনই শেষ করে দেয়া। সাধারণত ব্যাটিংয়ে থাকা দল এ ধরনের প্রস্তাব মেনে নিলেও ভারতের দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর খেলা চালিয়ে যান। ম্যাচে ফল আসবে না জেনেও ব্যক্তিগত অর্জনের জন্যই মূলত তারা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকায় ওই মুহূর্তে ড্রয়ের জন্য অর্থাৎ ‘করমর্দনের’ প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়লেন ইংলিশ অধিনায়ক স্টোকস।

ম্যানচেস্টার টেস্টে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ৬৬৯ রানের পাহাড়সম রান সংগ্রহ করে স্বাগতিক দল। ৩১১ রান পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে নেমে শেষদিনের শেষবেলা পর্যন্ত ৪ উইকেটে ৪২৫ সংগ্রহ করে। শুভমান গিলের দল ১১৪ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার সুযোগ পায়নি ইংল্যান্ড, তাতে ড্র হয় ম্যাচ।

ম্যাচে ফল আসবে না জেনেও পঞ্চম দিনের শেষ বেলায় জাদেজা-ওয়াশিংটন ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। শতরানের কাছাকাছি থাকায় মূলত স্টোকসের ‘করমর্দনের’ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর অবশ্য নিজেদের সেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা ও সুন্দর। তবে তাদের কোনো অভিনন্দন জানাননি ইংলিশ অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্টোকস বলেছেন, ‘তারা যেভাবে খেলেছে সেটি আসলেই অসাধারণ ছিল। ভারত কঠিন পরিস্থিতিতে ছিল। প্রথম ইনিংসের পর তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা দারুণ ছিল। এই পার্টনারশিপটা তাদের ম্যাচে ফিরিয়েছে।’

‘কিন্তু আমি মনে করি না অপরাজিত শতরান করে, দলকে একটি কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার চেয়ে, ৮০ বা ৯০ রানে অপরাজিত থেকে ফিরে আসায় বেশি সন্তুষ্টি আছে। (তবে) এটা আপনি দলের জন্যই করেছেন। জানেন তো, ওই ১০ রান বা যা-ই হোক না কেন, এটা এই সত্যটা পরিবর্তন করবে না যে আপনি আপনার দলকে একটা খুব, খুব, খুব কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পেরেছেন এবং শেষ ম্যাচের আগেই আপনার দলকে প্রায় সিরিজ হার থেকেও বাঁচিয়েছেন।’

করমর্দনের প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর অবশ্য স্টোকস নিয়মিত বোলারদের জায়গায় আনেন পার্ট-টাইম বোলার। প্রধান বোলারদের চোট জনিত ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেন তিনি। ৩৪ বর্ষী স্টোকস বলেছেন, ‘আমাদের ফ্রন্টলাইন বোলারদের দিয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি ম্যাচটা জেতানোর। যখন বুঝতে পারলাম যে ম্যাচট ড্র হচ্ছে, তখন আর মূল বোলারদের নিয়ে ঝুঁকি নিতে চাইনি। অল্প সময়ের ব্যবধানে আমাদের আরও ম্যাচ আছে। এই সিরিজে বোলাররা অনেক পরিশ্রম করেছে। তাই শেষ ১৫ ওভার করমর্দন করাটা ঠিক মনে হয়েছে।’

‘হ্যারি ব্রুক ছাড়া আর কাউকে বল করতে দেয়ার উপায় ছিল না। আমি তাকে স্পস্টভাবে বলে দিয়েছিলাম কোনো বোকামি করো না। মাঠে অনেক্ষন থাকার কারণে ক্লান্তি থেকে যায়, তাই চোট যেন না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে বলেছিলাম।’

ভারতীয়দের কোচ গৌতম গম্ভীরের মতে ম্যাচ ড্র হলেও জাদেজা ও সুন্দরের শতরান প্রাপ্য ছিল।

ম্যানচেস্টার টেস্টের আগে ভারতের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিক দল। চতুর্থ টেস্ট ড্র হওয়ায় এখন পঞ্চম ও শেষ টেস্টে উত্তেজনা আরও বেড়েছে। ওভাল টেস্টে জিততেই হবে ভারতকে, তাহলে ২-২ ব্যবধানে ড্র নিয়ে শেষ হবে সিরিজ। পাঁচ টেস্টর সিরিজে ইংল্যান্ড অবশ্য ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

Tags: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডওয়াশিংটন সুন্দরজাদেজাভারতম্যানচেস্টার টেস্টলিড স্পোর্টসস্টোকস
Previous Post

কঙ্গোতে গির্জায় হামলায় ৪০ জনেরও বেশি নিহত

Next Post

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনে আসামী পক্ষে শুনানি ২৯ জুলাই

Next Post
রাস্তার মধ্যে একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, চারপাশে কিছু গাছ ও দোকান দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনে আসামী পক্ষে শুনানি ২৯ জুলাই

প্রধানমন্ত্রী মোদি ও তনুশ্রী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদিকে সহযোগিতার আহ্বান জানিয়ে তনুশ্রীর পোস্ট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT