চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন নায়ক জসীমের ছেলে ও ব্যান্ড শিল্পী রাতুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 27, জুলাই 2025
in - সেমি লিড, বিনোদন
A A
নায়ক জসীমের ছেলে ও ব্যান্ড শিল্পী রাতুলের ছবি, সঙ্গীত পরিবেশনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত নায়ক জসীমের ছেলে ও ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অন্য আরেকটি হাসপাতালে নেওয়া হয়। তার কিছুক্ষণ পর মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

তরুণ এই ব্যান্ডশিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছে ব্যান্ড সংগীতের বিভিন্ন সংগঠন। সেইসাথে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সংগীত অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এতো কম বয়সে রাতুলের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

রাতুল ও তার ব্যান্ড ‘ওউন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর রাতুলের এই ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।

পাশাপাশি তিনি ‘ওউন্ড’ ব্যান্ডে ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশনে দক্ষতা অর্জন করেছিলেন।

একসময়ের সুপারস্টার প্রয়াত চিত্রনায়ক জসীমের তিন সন্তান রাতুল, রাহুল, সামি। যার মধ্যে রাতুল ও সামি ‘ওউনড’ ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার আর রাহুল ‘ট্রেইনরেক’ ব্যান্ডের গিটারিস্ট। বাবার মতো বিনোদনজগৎকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিন সন্তান, তবে সবাই মিউজিকে।

Tags: এ কে রাতুলনায়ক জসিমলিড বিনোদন
Previous Post

ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল

Next Post

একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

Next Post
বাংলাদেশের একনেক সভায় ১২ প্রকল্পের অনুমোদন প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT