চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক চাইলে আমি আর মেহজাবীন আপু একসঙ্গে কাজ করবো: মালাইকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 27, জুলাই 2025
in বিনোদন
A A
দর্শক চাইলে আমি ও মেহজাবীন আপু একসঙ্গে কাজ করবো: মালাইকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকা চৌধুরীও অভিনয় শুরু করেছেন। ইতোমধ্যে তার অভিনীত সন্ধিক্ষণ, ক্ষতিপূরণ এবং অনুতপ্ত তিনটি নাটক প্রকাশিত হয়েছে। এসব নাটকে মালাইকার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ, জোভান, ইয়াশ রোহান এবং পার্থ শেখ।

নাটক তিনটিতে নতুন অভিনেত্রী হিসেবে মালাইকা দর্শকদের নজর কেড়েছেন। মালাইকা জানান, দর্শকদের ভালবাসা পাচ্ছেন, এই ভালোবাসা দিয়ে আগামীতে কাজ করে যেতে চান। তিনি বলেন, দর্শকরা বলছেন নতুন হিসেবে আমি ভালো কাজ করার চেষ্টা করছি। আমি নিজেও যাতে দিনের পর দিন আরও ভালো কিভাবে করা যায়, সেই চেষ্টায় আছি। দর্শকের এতো ভালোবাসা পাবো আগে ভাবিনি। আমি সত্যি খুব ব্লেসড।

গেল বছরই মালাইকার নাটকে অভিষেক হয়। ছোটপর্দায় অভিষেকের পর থেকে মালাইকার সঙ্গে তার বড় বোন মেহজাবীনের চেহারার অববয়ে অনেকটাই মিল পাচ্ছেন দর্শক। কেউ কেউ বলছেন, চেহারা থেকে কণ্ঠ দুটোতেই মালাইকা যেন হুবহু আরেক মেহজাবীন। কেউ আবার মেহজাবীনের সঙ্গে একই স্ক্রিনে মালাইকাকে দেখতে চাচ্ছেন।

এ প্রসঙ্গে মালাইকা বলেন, দর্শকরা চাচ্ছেন বলে অভিনয় করতে পারছি। এখন দর্শক চাইলে আমি আর মেহজাবীন আপু একসঙ্গে কাজ করবো। সে আমাকে সবসময় অভিনয় নিয়ে মোটিভেশন দিয়ে যাচ্ছে। কিভাবে আরও ভালো করা যায় সেই পরামর্শ তার থেকে আমি পাই।

এদিকে, রবিবার সিনেমাওয়ালার ইউটিউবে মালাইকা অভিনীত অনুতপ্ত নাটকটি প্রচার হয়েছে। এই নাটকে তার সহশিল্পী পার্থ শেখ। এটি পরিচালনা করেছেন ‘দেনা পাওনা’ সিরিয়ালের পরিচালক কে এম সোহাগ রানা। সম্পর্কের আড়ালে জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি আর একটুখানি অনুতাপ-এই অনুভবগুলো ঘিরেই সাজানো হয়েছে নাটকের কাহিনি। বর্তমানে সিনেমাওয়ালার ইউটিউবে নাটকটি পাওয়া যাচ্ছে।

Tags: মালাইকা চৌধুরীমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমাওয়ালা
Previous Post

সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে সতর্কতার পরামর্শ সিপিডির

Next Post

রোনালদোর ডাকে আল-নাসেরে আসছেন জাতীয় দল সতীর্থ

Next Post
পরস্পর হাত মেলাচ্ছেন পর্তুগাল ফুটবল তারকা রোনালদো ও জাতীয় দলের সতীর্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর ডাকে আল-নাসেরে আসছেন জাতীয় দল সতীর্থ

Graduation ceremony with a woman in cap and gown, and a couple outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের সাফল্যে গর্বিত বাবা এ আর রহমান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT