চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে, তাদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ

এস কে রাসেল by এস কে রাসেল
12:50 অপরাহ্ন 27, জুলাই 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
হাসনাত আব্দুল্লাহর বক্তৃতা, জনসমাগমের মধ্যে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত, তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দুর্নীতিবাজদের পালানোর জায়গা থাকবে না। বাংলাদেশ গড়তে হলে এনসিপিকে সঙ্গে নিয়ে সবাইকে একত্র হতে হবে।”

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজের ঘর থেকেই। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রশ্ন করতে হবে—৩০ হাজার টাকা বেতনে কিভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়া দেওয়া হয়? আমাদের এনসিপির কর্মীরা অন্য সবার থেকে আলাদা হবে। নিজেরা দুর্নীতি করবেন না এবং কেউ করলে প্রতিবাদ করবেন।”

তিনি আরও বলেন, “এনসিপির নেতা-কর্মীদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও ত্যাগে আমরা নেতা হয়েছি। আগামী এক বছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। সৎ ও যোগ্য মানুষদের নিয়ে দল করতে হবে। চাঁদাবাজ কর্মীর চেয়ে একজন শিক্ষিত, সৎ মানুষ আমাদের জন্য বেশি মূল্যবান। যত কম সংখ্যকই হোক, ভালো মানুষদের নিয়েই রাজপথে লড়াই চালিয়ে যাব।”

এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা বের হয়ে পুরানথানা এলাকায় পথসভার সমাবেশস্থলে পৌঁছায়।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ, উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

Tags: জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)নাহিদ ইসলামসারজিস আলমহাসনাত আবদুল্লাহ
Previous Post

অটোরিকশামুক্ত হওয়ায় নিকুঞ্জে শান্ত পরিবেশ

Next Post

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

Next Post
পানিতে ডুবে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

নেতৃবৃন্দের আলোচনা সভা, যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে: আলী রীয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT