চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নবায়নযোগ্য জ্বালানি শুধু বিকল্প নয়, অপরিহার্য’

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:03 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in অন্যান্য, পরিবেশ
A A
সোলার প্যানেল সমন্বিত সৌর শক্তি কেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জ্বালানি খাত এক জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের আঘাত, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ঝুঁকির মুখে নবায়নযোগ্য জ্বালানি আর শুধু ‘পরিবেশবান্ধব’ বিকল্প নয়- এখন এটি অর্থনৈতিক ও কৌশলগত অপরিহার্যতায় পরিণত হয়েছে।

বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০,৭৩৮ মেগাওয়াট হলেও নবায়নযোগ্য উৎস থেকে আসে মাত্র ১,৫৬২ মেগাওয়াট- যা মোট উৎপাদনের পাঁচ শতাংশেরও কম। বৈশ্বিক গড় যেখানে ৩০ শতাংশের বেশি, সেখানে বাংলাদেশ এই খাতে অনেক পিছিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই গতি অব্যাহত থাকলে টেকসই জ্বালানি লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হয়ে যাবে।

২০২৩ সালের খসড়া নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ২০২৪ সাল পর্যন্ত গড়ে বছরে ১০০ মেগাওয়াটেরও কম নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হয়েছে। লক্ষ্য পূরণে আগামী বছরগুলোতে প্রতি বছর অন্তত ৭০০–৮০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সংযোজন প্রয়োজন- যা বর্তমান হারের তুলনায় কয়েক গুণ বেশি।

মূল চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে: জমির স্বল্পতা, প্রকল্প অনুমোদনের দীর্ঘসূত্রতা, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা এবং বিনিয়োগবান্ধব নীতির অভাব। বিশেষ করে নির্দিষ্ট ফিড–ইন–টারিফ (সরকার নির্ধারিত বিদ্যুৎ ক্রয়মূল্য) না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে সাহস পান না। এছাড়াও, নীতিমালায় অস্পষ্টতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাও বিনিয়োগের গতি কমিয়ে দিচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম বলেন, আমাদের নিজেদের প্রয়োজনে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। কেউ চাপিয়ে দিবে তা নিয়ে এগোনো ঠিক হবে না। গত ১৫ বছরে আমরা শুধু মেগা প্রজেক্টের পেছনে ঘুরেছি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সেভাবে টেকসই কোনও কাজের অগ্রগতি হয়নি। ঐতিহাসিকভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য একেবারে দায়ী নই। পরিবেশ রক্ষায় আমাদের টেকসই নবায়নযোগ্য জ্বালানির দিকে পরিকল্পিতভাবে এগোতে হবে।

তিনি আরও বলেন,  আমাদের জ্বালানি নীতিগুলো অন্তর্ভুক্তিমূলক নয়। টেকসই জ্বালানি রূপান্তর নিশ্চিতে জ্বালানি নিয়ে মহাপরিকল্পনা করার সময় এসেছে। পাশাপাশি আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিবেচনায় এনে ‘বটম-আপ অ্যাপ্রোচে’ যেতে হবে।

তবে আশার আলোও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১.৩ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও কেএফডব্লিউ–এর মতো উন্নয়ন সহযোগীরাও আগ্রহ প্রকাশ করেছে। এই তহবিল ও সহায়তা কাজে লাগাতে হলে বাংলাদেশকে প্রয়োজন বিনিয়োগবান্ধব নীতিমালা, স্বচ্ছ প্রকল্প কাঠামো এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশগত অনুমোদন প্রক্রিয়া।

বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানিকে কেবল একটি “বিকল্প উৎস” হিসেবে না দেখে দেশের অর্থনৈতিক নিরাপত্তা, আমদানি নির্ভরতা কমানো এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলার কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে হবে। দেশের ভৌগোলিক বৈচিত্র্য সৌর ও বায়ু শক্তির বিশাল সম্ভাবনা তৈরি করেছে, যা সঠিক নীতিমালা ও বিনিয়োগের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়তে এখন দরকার স্পষ্ট লক্ষ্য, রাজনৈতিক সদিচ্ছা এবং সকলে মিলে কাজ করার মানসিকতা। নয়তো সম্ভাবনার এই জানালা আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে- যা দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

Tags: জ্বালানিনবায়নযোগ্য জ্বালানি
Previous Post

সাবেক দুই প্রধান বিচারপতিকে স্মরণ

Next Post

গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে গেছে শেখ হাসিনা: খন্দকার মোশাররফ

Next Post
শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে গেছে শেখ হাসিনা: খন্দকার মোশাররফ

ছাত্র শিবিরের নেতা শান্ত থাকার অনুরোধ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ ছাত্র শিবিরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT