চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রীষ্মের দলবদলে খরুচে ক্লাব লিভারপুল, আয় বেশি লেভারকুসেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 26, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল সমর্থকদের সমর্থন ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ক্লাব ফুটবলে বিরতির মাঝেই চলছে ফুটবলারদের দলবদল। ক্লাবগুলো পছন্দের খেলোয়াড়কে নিতে কাড়ি কাড়ি অর্থ ঢালছে। আবার ফুটবলার বিক্রি করেও আয় হচ্ছে ক্লাবগুলোর। দলবদল এখনও শেষ হয়নি । নতুন ১৩ ফুটবলারকে আনতে ইংলিশ ক্লাব লিভারপুল এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৪৫ মিলিয়ন ইউরো খরচ করেছে। অন্যদিকে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন এ পর্যন্ত ১৩ ফুটবলারকে বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে।

লিভারপুল ৬ ফুটবলারকে বিক্রি করে আয় করে ৬৩ মিলিয়ন ইউরো। আয় ব্যয়ে তারাই এবার সবার ওপরে। আরেক ইংলিশ ক্লাব চেলসি আছে তাদের পিছনেই। ফুটবলার বিক্রি করে তাদের দ্বিতীয় সর্বোচ্চ আয় ১২১ মিলিয়ন ইউরো। চেলসি ৮ ফুটবলার ছেড়ে দিয়ে নতুন ২২ ফুটবলারকে স্টামফোর্ড ব্রিজে নিয়ে আসে। নতুন ২২ ফুটবলারকে আনতে তারা খরচ করেছে ১২২ মিলিয়ন।

দুই খরুচে ইংলিশ ক্লাব লিভারপুলের পরেই সবচেয়ে বেশি খরচ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ১৬৭ মিলিয়ন ইউরো খরচ করে নতুন ৭ ফুটবলারকে দলে এনেছে।

দলবদলের বাজারে লিভারপুল বরাবরই সীমিত খরচ করে। শেষ দশ মৌসুমের পরিসংখ্যান সমন্বয় করলে দেখা যায়, সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও মানচেস্টার ইউনাইটেড। যেখানে লিভারপুল আছে আটে। গত মৌসুমে ক্লাবটি জিতেছে ২০তম লিগ শিরোপা।

নিজেদের অবস্থানকে জানান দিতে ও আগামী মৌসুমের জন্য পরিকল্পনা নিয়েই দলবদলের বাজারে খরচ করে চলছে লিভারপুল। ১৬ জুন থেকে শুরু হয়েছে দলবদল, শেষ হবে ১ সেপ্টেম্বর।

Tags: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুললেভারকুসেন
Previous Post

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক

Next Post

জীবন নিয়ে বড় সিদ্ধান্ত ফাহাদের, সম্মতি আছে স্ত্রীর!

Next Post
খুশি দম্পতি হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন নিয়ে বড় সিদ্ধান্ত ফাহাদের, সম্মতি আছে স্ত্রীর!

আরফিন রুমি ও চাঁদ মামার সঙ্গে সঙ্গীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আরফিন রুমির সঙ্গে ‘চাঁদ মামা’র দোলা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT