চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন নিয়ে বড় সিদ্ধান্ত ফাহাদের, সম্মতি আছে স্ত্রীর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 26, জুলাই 2025
in বিনোদন
A A
খুশি দম্পতি হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুষ্পা টু’ সিনেমাতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন দক্ষিণী সিনেমার গুণী অভিনেতা ফাহাদ ফাসিল। সেই অভিনেতাই এবার জানালেন জীবন নিয়ে এক অবাক করা সিদ্ধান্ত! যা শুনে রীতিমত চমকে গেলেন অভিনেতার অনুরাগীরা।

অভিনেতা জানান,  অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না তিনি। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

ফাহাদের কথায়, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।’

ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। ফাহাদ তা হলে কি জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন ভাবছেন ভক্তরা।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেও ‘পুষ্পা টু’-র মতো ব্লকবাস্টার সিনেমায় চোখ টেনেছিলেন ফাহাদ।

তবে শুধু পুষ্পা নয়, ‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্‌স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ এবং ‘বোগেনভিলিয়া’র মতো একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Tags: অভিনেতাদক্ষিণী সিনেমাফাহাদ ফাসিল
Previous Post

গ্রীষ্মের দলবদলে খরুচে ক্লাব লিভারপুল, আয় বেশি লেভারকুসেনের

Next Post

এবার আরফিন রুমির সঙ্গে ‘চাঁদ মামা’র দোলা!

Next Post
আরফিন রুমি ও চাঁদ মামার সঙ্গে সঙ্গীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আরফিন রুমির সঙ্গে ‘চাঁদ মামা’র দোলা!

পেরুতে বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT