চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে রেকর্ড গড়েছে ‘ওয়ার ২’ এর ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 26, জুলাই 2025
in বিনোদন
A A
Two men face each other in an intense confrontation. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’। সিনেমাপ্রেমীরা দক্ষিণী সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড তারকা হৃতিক রোশনের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন! তারই প্রেক্ষিতে শুক্রবার (২৫ জুলাই) মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

যেখানে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানী। তিন যোদ্ধার লড়াইয়ের কাহিনি ফুটে উঠবে এ সিনেমার পর্দায়।

ট্রেলার শুরু হতেই হৃতিককে বলতে শোনা যায়, ‘আমি প্রতিজ্ঞা করছি আমি আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব।’ তারপরেই এনটিআরকে বলতে শুনতে পাওয়া যাচ্ছে, ‘আমি শপথ নিচ্ছি যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাব।’

ট্রেলারের শুরুতেই এইটুকু স্পষ্ট হয়ে যায়, এনটিআর এবং হৃতিকের চরিত্রের মধ্যে একটি তুমুল লড়াই দেখা যাবে সিনেমাটিতে। টাইগার শ্রফের ছবিও দেখানো হয়েছে এই ট্রেলারে অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সিনেমায় পূর্ববর্তী পর্বের বেশ কিছু অংশ তুলে ধরা হবে। বিশেষভাবে নজর কেড়েছেন আশুতোষ রানা।

এদিকে ‘ওয়ার ২’ ট্রেলারটি ইউটিউবে প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৫৪.৪ মিলিয়ন ভিউ অর্জন করেছে! যা প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে তৃতীয় সর্বাধিক ভিউ করা বলিউড সিনেমার ট্রেলার হিসেবে বিবেচিত হয়েছে।

এই তালিকার শুরুতে রয়েছে শাহরুখ খানের ‘ডানকি’ এবং দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ সিনেমার ট্রেলার!

আগামী ১৪ আগস্ট শুধু হিন্দি ভাষায় নয়, তেলেগু এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিনেমার তালিকায় এটির নামও যুক্ত হতে যাচ্ছে।

Tags: ‘ওয়ার ২’কিয়ারা আদভানীজুনিয়র এনটিআরট্রেলারহৃতিক রোশন
Previous Post

অটো-পার্টস ব্যবসায়ীর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে

Next Post

‘আমি সারাজীবন একজন কিউলার’ ভিক্টরের বিদায়ী বার্তা

Next Post
ফুটবল খেলোয়াড় মাঠে বল নিয়ে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি সারাজীবন একজন কিউলার’ ভিক্টরের বিদায়ী বার্তা

মির্জা ফখরুল সরকারে জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারে কারও জবাবদিহিতা নেই, ফলে দুর্নীতি বেড়েছে বহুগুণ: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT