চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোনের কোচিং ব্যবসার কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে: গয়েশ্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 25, জুলাই 2025
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
জনপ্রিয় রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, উত্তরায় মাইলস্টোন স্কুলের কোচিং ব্যবসার কারণে কোমলমতি শিশুদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। কোচিং করার কারণে ছুটি হতে অনেক লেট হয়। সঠিক সময়ে ছুটি হলে বিমান দুর্ঘটনার অনেক আগেই শিক্ষাথীরা চলে যেতে পারত। মাসে বেতন ১৭০০ টাকা, কিন্তু কোচিংয়ে দিতে হয় ৩৫০০  টাকা।

তিনি বলেন, এছাড়াও অনেক অভিযোগ রয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষের বিরুদ্ধে। মালিক পক্ষ এসব অভিযোগের দায় এড়াতে পারে না। সঠিক তদন্ত হওয়া দরকার। তাহলে আরও কিছু বের হবে। এদেশের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে, তারপরও স্কুল কর্তৃপক্ষ কোন কথা বলছে না।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শহীদ পরিবারের সাথে সহমর্মিতা জানাতে শুক্রবার (২০ জুলাই) বেলা ১১টায় দিয়াবাড়ীতে এসে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সব ক্ষতির ক্ষতিপূরণ হয় না। যারা চলে গেছে নিষ্পাপ শিশুদের জীবন তাহা হাজার কোটি টাকায়ও ফেরানো সম্ভব নয়।

বিএনপির এই নেতা বলেন, যদি আজ দেশে একটি রাজনৈতিক সরকার থাকতো, তাহলে সারা দেশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়তো। কিন্তু অনির্বাচিত সরকারের কারণে কারো কোনো জবাবদিহিতা নেই।

সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা অন্তর্বর্তী হন কিংবা নিরপেক্ষ সরকার যাই হোন না কেন, দায়িত্বশীলতার পরিচয় দিন। নির্বাচনের কথা শুনলেই আপনাদের চুল দাঁড়িয়ে যায় এমন মনোভাব চলতে পারে না।

তিনি আরও বলেন, সংস্কারের গান শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছেন। এখনই সময়, একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেন, আফাজ উদ্দিন আফাজ, এম,কফিল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মোস্তফা সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Previous Post

জামায়াত নেতাদের ‘বেগম পাড়া’ কিংবা ‘পিসি পাড়া’ নাই: ডা. শফিকুর রহমান

Next Post

ফিরলেন আফ্রিদি, ওয়ানডেতে প্রথমবার নেওয়াজ

Next Post
আফ্রিদি পাকিস্তানি ক্রিকেটার, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরলেন আফ্রিদি, ওয়ানডেতে প্রথমবার নেওয়াজ

ক্রিকেটার টেন্ডুলকারের ব্যাট ও হেলমেট হাতে নিয়ে মাঠে অভিবাদন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুটের সামনে এখন কেবল টেন্ডুলকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT