চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের সম্পর্কে জড়াতে চলেছেন জনি-জোলি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 25, জুলাই 2025
in বিনোদন
A A
জনি-জোলি প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য ট্যুরিস্ট’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিলো হলিউডের দাপুটে দুই অভিনয়শিল্পী জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জোলিকে। যদিও তাদের বন্ধুত্বের শুরু আরো আগে থেকেই। তবে এখন শোনা যাচ্ছে, দুজনের মধ্যে অন্যরকম এক সম্পর্কের গুঞ্জন!

গোপনে দেখা করছেন হলিউডের দুই সুপারস্টার জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জোলি! রাডারঅনরাইন-এর একটি প্রতিবেদন দাবি করেছে, ‘দ্য ট্যুরিস্ট’ সহ-অভিনেত্রী জোলির সঙ্গে এবার আরও গভীর সম্পর্কে জড়াতে চাইছেন জনি ডেপ।

সূত্রের বরাতে বলা হচ্ছে, লন্ডন ও লস অ্যাঞ্জেলসে গোপনে একাধিকবার দেখা করেছেন এই দুই তারকা। একজন ঘনিষ্ঠসূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে,“তারা এতটাই সাবধানতার সঙ্গে এগোচ্ছে যে, প্রায় কেউ টেরই পাচ্ছে না। বিলাসবহুল প্রাইভেট স্যুট, লো-প্রোফাইল ক্লাবে দেখা করছেন—সবই একান্তে, জনচক্ষুর আড়ালে।”

তবে এই সম্পর্ক এখনো বন্ধুত্বের স্তরেই আটকে আছে! কিন্তু ডেপ নাকি চান, সেটা একটা ‘পূর্ণাঙ্গ প্রেমের গল্পে’ রূপ নিক!

সূত্র জানায়, ৬১ বছর বয়সী জনি ডেপ দীর্ঘদিন ধরেই ৫০ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলির প্রতি দুর্বল ছিলেন। এমনকি অনেকে মনে করেন, জোলির প্রতি মোহই তাকে অ্যাম্বার হার্ডের প্রতি আকৃষ্ট করেছিল— কারণ হার্ডের মধ্যে জোলির মতো রূপ, স্বাধীনতা ও ব্যক্তিত্বের ছায়া ছিল!

একজন ওই প্রতিবেদককে জানান,“অ্যাঞ্জি সেই রকম নারী, যাকে পুরুষেরা কামনা করে— অত্যন্ত সংবেদনশীল, সম্মানিত, বইপড়ুয়া মনস্ক। ডেপ সেই আকর্ষণ কাটিয়ে উঠতে পারেননি কখনোই।”

অন্যদিকে, ব্র্যাড পিটের সঙ্গে বিবাদের পর থেকে জোলি প্রকাশ্যে একা ছিলেন। তবে রাডারঅনলাইনের দাবি,“অ্যাঞ্জেলিনাও জনির প্রতি প্রবলভাবে আকৃষ্ট”।

সব মিলিয়ে, এই দুই তারকার গোপন ঘনিষ্ঠতা এখন হলিউডে আলোচনার বিষয়বস্তু! প্রশ্ন একটাই— এই সম্পর্ক কি শুধুই পুরনো বন্ধুত্বের ছায়া, নাকি নতুন এক প্রেমের শুরু? –রাডারঅনলাইন

Tags: অ্যাঞ্জেলিনা জোলিজনি ডেপলিড বিনোদনসিনেমাসুপারস্টারহলিউড
Previous Post

‘থ্রি ইডিয়টস’ তারকার বিপরীতে তিশা, সঙ্গে বাসার

Next Post

বন্ধ্যাত্ব চিকিৎসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, প্রয়োজন সচেতনতা

Next Post
বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ্যাত্ব চিকিৎসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, প্রয়োজন সচেতনতা

আইপিএল খেলোয়াড় মাঠে উদযাপন করছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল জেতা ভারতীয় তারকার বিরুদ্ধে আরেকটি ধর্ষণ অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT