চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ্যাত্ব চিকিৎসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, প্রয়োজন সচেতনতা

বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় চিকিৎসকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 25, জুলাই 2025
in স্বাস্থ্য
A A
বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে সারা বিশ্বে বন্ধ্যাত্ব চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উন্নত দেশগুলো এক্ষেত্রে অগ্রগামী হলে পিছিয়ে নেই বাংলাদেশ।

বাংলাদশেও এখন বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা শুরু হয়েছে। এর সফলতার হারও উন্নতে বিশ্বের সমকক্ষী। এখন আর বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।

শুক্রবার দিনব্যাপি বিশ্ব আইভিএফ দিবস ২০২৫ উপলক্ষে নানা আয়োজন করে লুমিনা আইভিএফ। এ দিবসটি প্রতি বছর পালন করা হয় বন্ধ্যাত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রজনন স্বাস্থ্য সেবার আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনার জন্য।

বাংলাদেশেও এই দিবসকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি, যার মধ্যে রয়েছে র‍্যালি, ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প, সচেতনতামূলক সেমিনার এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান।

চিকিৎসকরা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রজনন বয়সী দম্পতিদের প্রায় ১৫% বিভিন্ন ধরনের বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এই হার ক্রমবর্ধমান। চিকিৎসকরা মনে করেন, সামাজিক কুসংস্কার, দেরিতে বিয়ে ও সন্তান গ্রহণ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), পুরুষদের প্রজনন সমস্যাসহ নানা কারণ এর পেছনে দায়ী।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রজনন, এন্ডোক্রিনোলজি এবং বন্ধ্যাত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফ্লোরিডা রহমান বলেন, আমাদের সমাজে বন্ধ্যাত্বকে এখনও লজ্জার বিষয় মনে করা হয়। অথচ এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। সচেতনতা বাড়ানো গেলে এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে অনেক দম্পতি মাতৃত্ব ও পিতৃত্বের স্বাদ পেতে পারেন। তাই স্বল্প খরচে দেশেই উন্নত মানের চিকিৎসা সম্ভব।

লুমিনা আইভিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুদ হোসেন বলেন, বাংলাদেশেই এখন আন্তর্জাতির মানের ল্যাব হয়েছে। আমরা এ দিক থেকে চ্যালেঞ্জ করতে পারি। আমাদের সফলতার হারও যেকোনো উন্নত দেশের থেকে কম নয়। সুতরাং সংকোচ ভেঙ্গে আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

আলোচনায় আরো উপস্থিত ছিলেন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও লুমিনা আইভিএফ-এর পরামর্শক ডা. উম্মে তাহমিনা সীমা, ফাইন্যান্স ডিরেক্টর মুজাহিদ হোসেন, অপারেশন ডিরেক্টর নাজমুল আজম পলাশ, হেড অব বিজনেস মুনিরুল সালেহীনসহ আরও অনেকে।

আলোচনা সভার আগে বিশ্ব আইভিএফ দিবসের সচেতনতা নিয়ে ধানমন্ডি লেকে র‍্যালি হয়। র‍্যালির পর আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে ছিল ব্লাড প্রেসার ও বিএমআই মাপা এবং সাধারণ প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান।

Previous Post

প্রেমের সম্পর্কে জড়াতে চলেছেন জনি-জোলি?

Next Post

আইপিএল জেতা ভারতীয় তারকার বিরুদ্ধে আরেকটি ধর্ষণ অভিযোগ

Next Post
আইপিএল খেলোয়াড় মাঠে উদযাপন করছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল জেতা ভারতীয় তারকার বিরুদ্ধে আরেকটি ধর্ষণ অভিযোগ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ধোঁয়া ও ক্ষয়ক্ষতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেল শিশু মাকিন, মোট মৃত্যু ৩৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT