নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীকে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রাণ দেওয়া এই শিক্ষিকার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজ আব্বাস। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদ এর রিপোর্ট।








