চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থ্রি ইডিয়টস’ তারকার বিপরীতে তিশা, সঙ্গে বাসার

ভারতীয় সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 25, জুলাই 2025
in বিনোদন
A A
তিশা ও দুই অভিনেতার ছবি, বাংলার বিনোদন জগতের জনপ্রিয় তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে দেশের কোনো চলচ্চিত্রে নয়, এই অভিনেত্রীর বড় পর্দার অভিষেক হতে যাচ্ছে ভারতের প্রযোজনায় নির্মিত একটি সিনেমার মাধ্যমে।

পশ্চিমবঙ্গের টালিউড ইন্ডাস্ট্রির রোমান্টিক ঘরানার ছবি ‘ভালোবাসার মরসুম’-এ অভিনয় করবেন তানজিন তিশা। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বাংলাদেশের খায়রুল বাসার এবং বলিউডের অভিনেতা শরমন জোশী। এছাড়া টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও থাকছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

সিনেমাটি পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করেছিলেন।

চিত্রনাট্য অনুযায়ী, ছবিতে শরমন জোশী অভিনয় করছেন ‘প্রফেসর আবির’ চরিত্রে। কলেজে পড়ার সময় আবিরের প্রেমে পড়ে তার ছাত্রী হিয়া (তানজিন তিশা)। তবে আবির তখনো ভুলতে পারেননি তার সাবেক প্রেমিকা পারমিতা (সুস্মিতা)। পরবর্তীতে আবির ও হিয়ার বিয়ে হলেও আবিরের আচরণে পরিবর্তন আসে, যা হিয়ার কাছে রহস্যজনক হয়ে ওঠে। এই টানাপোড়েনের মধ্যে আবির-হিয়ার জীবনে প্রবেশ করে খায়রুল বাসার অভিনীত একটি চরিত্র।

সিনেমার শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে। দার্জিলিংয়ে হবে বেশিরভাগ অংশের দৃশ্যধারণ, এছাড়া মুর্শিদাবাদেও কিছু দৃশ্যের কাজ হবে। প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তানজিন তিশা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য না করলেও খায়রুল বাসার বলেন, “চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হতে যাচ্ছে। শরমন জোশীর মতো একজন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য অনেক বড় সুযোগ।”

Tags: খায়রুল বাসারতানজিন তিশাথ্রি ইডিয়টসলিড বিনোদনশরমন জোশী
Previous Post

মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীকে

Next Post

প্রেমের সম্পর্কে জড়াতে চলেছেন জনি-জোলি?

Next Post
জনি-জোলি প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের সম্পর্কে জড়াতে চলেছেন জনি-জোলি?

বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ্যাত্ব চিকিৎসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, প্রয়োজন সচেতনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT