চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস: সতর্কতা ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 25, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পানি থেকে উদ্ধার করার জন্য হাত বাড়ানো, জীবন রক্ষার জন্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। জাতিসংঘ ঘোষিত এই দিবসটির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যুর হার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা। এই দিনে বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।

আজ (২৫ জুলাই) শুক্রবার প্রতি বছরের মতো পালিত হচ্ছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘সতর্কতা ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ’। জাতিসংঘ ২০২১ সালে এই দিবসটি প্রতি বছর ২৫ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ লাখ ৩৬ হাজার মানুষ পানিতে ডুবে মারা যান, যার অধিকাংশই ঘটে উন্নয়নশীল দেশগুলোতে। এই মৃত্যুর একটি বড় অংশ শিশু ও কিশোর। বাংলাদেশও এই সমস্যা প্রবণ দেশগুলোর অন্যতম।

এই বিষয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’—এর নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান বলেন, মৃত্যুসহ গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সঠিকভাবে নথিভুক্ত করা এবং ডুবে যাওয়ার ঘটনা সঠিকভাবে রেকর্ড করা নিশ্চিতের জন্য একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি বলেন, সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে এবং দায়িত্বশীল কর্তৃপক্ষকে আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য জনসাধারণের সাথে আলোচনা সক্রিয় রাখতে হবে। বিশেষ করে গণমাধ্যমকে সক্রিয় থাকতে হবে। জীবন রক্ষাকারী সমাধানগুলো হাতের নাগালে থাকলে এই সংকট আর সংকট থাকতে পারে না।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই দিবস পালনের মাধ্যমে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।

Previous Post

বাংলাদেশে ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

Next Post

‘আমি কখনোই ভাবি না যে, সবাই আমাকে পছন্দ করবেন’

Next Post
একজন মহিলার সুন্দর ছবি, লাল পোশাক ও ঝলমলে চুলের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমি কখনোই ভাবি না যে, সবাই আমাকে পছন্দ করবেন'

অ্যাভাটার ৩ ট্রেলার দেখার জন্য ফ্যান্টাস্টিক ৪ সিনেমা দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্যান্টাস্টিক ৪’ দেখলেই মিলবে ‘অ্যাভাটার ৩’ ট্রেলার দেখার সুযোগ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT