চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হল না বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 24, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি দাপটে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল লিটন দাসদের সামনে। তবে ব্যাটিং ধসে তা কাজে লাগাতে পারেনি টিম টাইগার্স। বাংলাদেশকে ৭৪ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল।

রানতাড়ায় নেমে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। পাকিস্তান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ বল খেলেছেন নাঈম শেখ। তার ব্যাট থেকে আসা ১০ রানও সর্বোচ্চ। বাকিদের মধ্যে ৮ বলের বেশি খেলতে পারেননি কেউ।

ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় টিম টাইগার্স। তানজিদ তামিম ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপের একে একে ফিরে যান লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (৯), জাকের আলি (১) ও শেখ মেহেদী হাসান (০)। ৪.৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারায়।

৬.৩ ওভারে ৩৪ রানে শামীম ফিরে যান ৫ রান করে। একপ্রান্ত আগলে রাখা নাঈম শেখও ভালো করতে পারেননি। ৭.৪ ওভারে দলীয় ৪১ রানে ফিরে যান। ১৭ বলে ১০ রান করেন। ৪১ রানে ৭ উইকেট হারানোর পর সাইফউদ্দিন ও নাসুম মিলে দলীয় ফিফটি পূর্ণ করেন। ২৬ বলে ২৪ রান যোগ করেন দুজনে। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৬৫ রানে নাসুমকে ফিরিয়ে জুটি ভাঙেন আহমেদ ড্যানিয়েল। ১৩ বলে ৯ রান করেন নাসুম।

নবম উইকেট জুটিতে তাসকিনকে নিয়ে ১৬ রান যোগ করেন তাসকিন। ১৪.৫ ওভারে দলীয় ৮১ রানে তাসকিন ফিরে যান। পরে শরিফুলকে নিয়ে দলীয় শতরান পূর্ণ করেন সাইফউদ্দিন। ১৬.৪ ওভারে শরিফুল আউট হলে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। দুটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।

পাকিস্তান বোলারদের মধ্যে সালমান মির্জা ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ নেন দুটি করে উইকেট।

এর আগে সফরকারীদের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও চলতি সিরিজে একাদশে প্রথমবার সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান। উদ্বোধনীতে দুজনে মিলে তোলেন ৪৭ বলে ৮২ রান। ৭.৫ ওভারে সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। ১১.১ ওভারে ৯৩ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। নাসুমের শিকার হয়ে ফারহান ফিরেন ৬৩ রান করে। ৪১ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার।

১৩.৩ ওভারে ১১৫ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৪ বলে ৫ রান করা মোহাম্মদ হারিসকে ফেরান তাসকিন। ১৪.৫ ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৩ ছক্কা ও এক চারে ১৭ বলে ৩৩ রান করা হাসান নেওয়াজকে ফেরান শরিফুল। পরের ওভারেই ফেরেন হুসাইন তালাত। ৪ বলে ১ রান করে শিকার হন মোহাম্মদ সাইফউদ্দিনেরর।

ষষ্ঠ উইকেট জুটিতে সালমান আঘাকে সঙ্গী করে ঝড় তোলেন মোহাম্মদ নেওয়াজ। ২৩ বলে ৪১ রানের জুটি গড়েন দুজনে। ১৯.১ ওভারে লংঅনে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে তাসকিনের শিকার হন নেওয়াজ। তার আগে দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন।

শেষ ওভারের তৃতীয় বলে ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন ডিপ মিডউইকেটে। ২ বলে ৪ রান করেন ফাহিম।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহেমেদ ৪ ওভার ৩৮ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানমিরপুরমির্জালিটনলিড স্পোর্টসসালমান
Previous Post

নিজের পদ ব্যবহার করে রাষ্ট্রের অনেক ক্ষতি করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

Next Post

জয় জানালেন, তার ঠিকানা ৩২ নম্বর না

Next Post
জনপ্রিয় রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় জানালেন, তার ঠিকানা ৩২ নম্বর না

ইংল্যান্ডের ক্রিকেটাররা উল্লাসে মাতোয়ারা, ভারতকে অলআউট করে ভালো অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে অলআউট করে ভালো অবস্থানে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT