চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে চার দেশে হবে ‘দম’-এর শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 24, জুলাই 2025
in বিনোদন
A A
নতুন সিনেমার পোস্টার featuring three male actors with serious and smiling expressions. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর নাগাদ শুরু হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘দম’-এর শুটিং। এই ছবির কাজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, হবে মধ্যপ্রাচ্যের আরও তিন দেশে!

জানা গেছে, বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাকিস্তানের বিভিন্ন লোকেশন শুটিং হবে।

একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘দম’, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ক্যামেরার সামনে ও পেছনে এই দুই তারকার মেলবন্ধনে বড় চ্যালেঞ্জ নিয়ে প্রায় ১০ বছর পর নতুন ছবি বানাতে যাচ্ছেন রনি।

প্রথমে ২০২৩ সালের ডিসেম্বরে যখন ‘দম’ ঘোষণা আসে, তখন জানানো হয়েছিল এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। কিছুদিন আগে জানানো হয়েছে এতে যুক্ত হয়েছেন ‘সুড়ঙ্গ’-খ্যাত অভিনেতা আফরান নিশো। যেটি ২০২৬ সালে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চঞ্চল-নিশোর সঙ্গে অভিনেত্রী কে থাকবেন সেটির খবর এখনও আসেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা রেদওয়ান রনি বলেন, আমরা কয়েকজনের কথা ভেবেছি। কিন্তু এখনও কাউকে চূড়ান্ত করিনি। নিশ্চিত হয়ে সবাইকে জানানো হবে।

‘দম’ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, এটা এমন ছবি যা খুব চ্যালেঞ্জিং হবে। অনেক বছর পর কাজ করছি, তাই এটা আমার জন্য কঠিন স্ক্রিপ্ট, শুটিংও চ্যালেঞ্জিং হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো।

যৌথভাবে ‘দম’ প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় ছবির। ‘চোরাবালি’ দিয়ে প্রথম সিনেমাতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর বানিয়েছিলেন ‘আইসক্রিম’।

Tags: চঞ্চল চৌধুরীদমবাংলাদেশরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া লিটনদের

Next Post

গ্রেপ্তারের আগে কারণ জানাতে হবে: উপদেষ্টা পরিষদ

Next Post
উপদেষ্টা পরিষদ বৈঠক, আলোচনায় অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তারের আগে কারণ জানাতে হবে: উপদেষ্টা পরিষদ

সড়ক ধসের কারণে বন্ধ সড়ক, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে ১০ ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT