চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় নিখোঁজ বিমানটি ৪৮ জন আরোহীসহ বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 24, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ায় নিখোঁজ বিমানটি বিধ্বস্ত, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ৪৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ফ্লাইটের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

সংবাদমাধ্যম বিবিসি ২৪ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৪২ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের এএন-টোয়েন্টিফোর বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশচেনস্ক ছেড়েছিল এবং টাইন্ডা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল।

আমুরের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন যে, বিমানটি খুঁজে বের করার জন্য “প্রয়োজনীয় সব ব্যবস্থা” রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিমানে পাঁচজন শিশুও ছিল।

এর কিছুক্ষণ পরেই রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, একটি রাশিয়ান বেসামরিক হেলিকপ্টার বিমানের জ্বলন্ত অংশ দেখতে পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

তাস সংবাদ সংস্থা আমুরের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি টাইন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ের কাছে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে ঘন বনভূমিতে বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে।

জরুরি কর্মকর্তাদের মতে, খারাপ আবহাওয়ার কারণে, নাকি পাইলটের ভুলে, নাকি কারিগরি ত্রুটির কারণে এইদুর্ঘটনা হলো তা প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ টোয়েন্টিফোর বিমান প্রায় ৫০ বছরের পুরোনো এবং অতীতে সমস্যা ছিল বলে জানা গেছে।

২০১৯ সালের জুলাই মাসে নিজনিয়াঙ্গারস্ক বিমানবন্দরে অবতরণের সময় একটি এএন-টোয়েন্টিফোর আরভি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই ক্রু নিহত হন।

২০১১ সালে সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্গারা এএন-টোয়েন্টিফোর বিমান বিধ্বস্ত হয়, যার ফলে সাত যাত্রী নিহত হন।

Tags: বিধ্বস্ত
Previous Post

‘মাইলস্টোনে সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে’

Next Post

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি ও আলবা

Next Post
আনন্দিত ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসি ও আলবা

No smoking sign with a clenched fist crushing cigarettes. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবি প্রজ্ঞার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT