চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কখনোই ভাবি না যে, সবাই আমাকে পছন্দ করবেন’

মন্দিরার আত্মবিশ্বাসী অগ্রযাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 25, জুলাই 2025
in বিনোদন
A A
একজন মহিলার সুন্দর ছবি, লাল পোশাক ও ঝলমলে চুলের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালে চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মঞ্চে প্রথম রানারআপ হয়ে পরিচিতি পান মন্দিরা চক্রবর্তী। এরপর টুকটাক নাটকে কাজ করলেও বড় পর্দায় নজর কাড়েন গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় শরিফুল রাজের সঙ্গে অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি ‘নীলচক্র’ সিনেমায় দেখা গেছে তাকে, যেখানে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে।

মাত্র দুটি সিনেমা মুক্তি পেয়েছে, অথচ এর মধ্যেই মন্দিরার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন অনেক সিনেমাপ্রেমী। মন্দিরা নিজেও আত্মবিশ্বাসী। বলেন, “সিনেমা নিয়ে আমার তাড়াহুড়া নেই। ধীরে চলছি। তবে আমি চাই—যে কাজই করি না কেন, তা যেন দর্শকের মনে থেকে যায়।”

তার মতে, ‘কাজলরেখা’ ও ‘নীলচক্র’—দুই সিনেমাতেই তিনি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন, যা তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। মন্দিরা বলেন, “পৃথিবীতে কেউই শতভাগ নিখুঁত নয়। একজনের কোনো দিক ভালো, তো অন্য কোনো জায়গায় দুর্বলতা থাকতেই পারে। আমি জানি, শেখার অনেক বাকি আছে। বড়পর্দায় আমি একেবারেই নতুন। প্রতিনিয়ত শিখছি, শিখতেই চাই।”

সমালোচনা নিয়েও তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। “দর্শক আলোচনা-সমালোচনা করবেই। আমি কখনোই ভাবি না যে সবাই আমাকে ভালোবাসবে। সমালোচনাই তো মানুষকে শুদ্ধ করে, পরিশ্রমী করে তোলে। আমি বিশ্বাস করি, যারা আমার দুর্বলতা দেখিয়ে কথা বলেন, তারা চান আমি যেন আরও ভালো করি।”

নিজেকে তিনি নির্দিষ্ট কোনো ধাঁচে আটকে রাখতে চান না। বরং বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরতে চান। বিশেষ করে, তার নাচের দক্ষতাকে কাজে লাগিয়ে মশালা ঘরানার ছবিতেও কাজ করতে আগ্রহী তিনি।

বললেন, “আমি নাচের মেয়ে। এখনও এমন কোনো সিনেমা করিনি, যেখানে নাচটা ভালোভাবে তুলে ধরা গেছে। আমি চাই রোমান্টিক গানেও পারফর্ম করতে, চাই আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে।”

সামনের পথচলায় ধৈর্য, শেখার আগ্রহ আর আত্মবিশ্বাস— এই তিনকে সঙ্গী করে এগোচ্ছেন মন্দিরা চক্রবর্তী।

Tags: আরিফিন শুভকাজলরেখানীলচক্রমন্দিরা চক্রবর্তীরাজলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস: সতর্কতা ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ

Next Post

‘ফ্যান্টাস্টিক ৪’ দেখলেই মিলবে ‘অ্যাভাটার ৩’ ট্রেলার দেখার সুযোগ!

Next Post
অ্যাভাটার ৩ ট্রেলার দেখার জন্য ফ্যান্টাস্টিক ৪ সিনেমা দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্যান্টাস্টিক ৪’ দেখলেই মিলবে ‘অ্যাভাটার ৩’ ট্রেলার দেখার সুযোগ!

জামায়াত আমীর বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় গেলে দলের মতো দেশকে নিয়ন্ত্রণ করবো: জামায়াত আমীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT