চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনায় নিহত ৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 পূর্বাহ্ন 24, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী রূপ নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এখন পর্যন্ত সংঘর্ষে অন্তত ৯ জন থাই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গোলাগুলির মধ্যেই এ প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

থাইল্যান্ড অভিযোগ করেছে, কাম্বোডিয়ান বাহিনী একটি থাই গ্রামে রকেট হামলা চালিয়েছে এবং একটি হাসপাতাল লক্ষ্য করে আক্রমণ করেছে। অন্যদিকে, থাই বিমান বাহিনী পাল্টা জবাবে কাম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

এই উত্তেজনার প্রেক্ষিতে থাইল্যান্ড পুরো কম্বোডিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দেশটিতে অবস্থানরত সব থাই নাগরিককে ফিরে আসার নির্দেশ দিয়েছে। কম্বোডিয়া এরইমধ্যে থাইল্যান্ডের সঙ্গে নিজেদের কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। দেশটি অভিযোগ করছে, থাইল্যান্ড অতিরিক্ত শক্তি ব্যবহার করছে।

থাইল্যান্ডের সেনাবাহিনী এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাসাত তা মুয়েন থম মন্দিরের আশপাশের বিতর্কিত এলাকাতেই সংঘর্ষ শুরু হয়। এই অঞ্চলটি বহুদিন ধরেই দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

থাইল্যান্ডের বুড়িরাম প্রদেশের বান দান জেলার বাসিন্দা সুতিয়ান ফিউচান জানিয়েছেন, থাই-কম্বোডিয়া সীমান্তবর্তী এলাকায় বর্তমান পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। নিজের পরিবারের সদস্যদেরও তিনি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, অবস্থা এখন সত্যিই খুব ভয়াবহ। আমরা এখনই সরিয়ে নিচ্ছি সবাইকে।

সরাসরি গোলাগুলির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, যেখানে সাধারণ মানুষ থাকে ওই দিকেই গুলি চালানো হচ্ছে। সবাই খুব ভয়ে আছে।”

সুতিয়ানের কাছে জানতে চাওয়া হয় এবারের সংঘর্ষ আগের তুলনায় ভয়াবহ কি না? উত্তরে সুতিয়ান বলেন, হ্যাঁ, এবার পরিস্থিতি আরও খারাপ। শুধু রাইফেল নয়, ভারী গোলাবারুদও ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এই অঞ্চলে দুই দেশের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সংঘর্ষে সাধারণ মানুষও ব্যাপক আতঙ্কের মধ্যে পড়েছে।

Tags: উত্তেজনাকম্বোডিয়াথাইল্যান্ডনিহত ৯সীমান্ত
Previous Post

প্রথমবার ফাইনালে স্পেন, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Next Post

যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, নিরাপদে ২৮৭ যাত্রী

Next Post
বিমান ভেতরে যাত্রীরা জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, নিরাপদে ২৮৭ যাত্রী

পাকিস্তানি অভিনেত্রীর শোকবার্তা, মাইলস্টোন ট্র্যাজেডি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডি, পাকিস্তানি অভিনেত্রীর শোকবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT