চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন দুর্ঘটনায় জেমসের মানবিক বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 23, জুলাই 2025
in বিনোদন
A A
জেমসের গভীর মনোভাবের ছবি, মাইলস্টোন দুর্ঘটনায় শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল।

অফিশিয়াল ‘নগরবাউল জেমস’ ফেসবুক পেজে এক শোকবার্তায় জেমস লেখেন—“এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।”

জেমস আরও জানান,“বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।”

যুক্তরাষ্ট্র সফররত জেমস বর্তমানে একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শিরোনামে একটি কনসার্ট।

এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, এই কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সরাসরি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে।

এক ফেসবুক পোস্টে আয়োজকেরা লেখেন,“ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের ক্ষতির ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে।”

এরপর ২ আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি কনসার্ট।

Tags: কনসার্টগানজেমসনগরবাউলমাইলস্টোন ট্র্যাজেডিলিড বিনোদনসংগীত
Previous Post

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে দগ্ধ মাইলস্টোনের আরেক শিক্ষিকার মৃত্যু

Next Post

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনঘন আলোচনা হলে ভাল: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনঘন আলোচনা হলে ভাল: মির্জা ফখরুল

নাটোরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT