চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমার ফেসবুক পোস্টে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 23, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষিকা পূর্ণিমার ফেসবুক পোস্টের স্ক্রিনশট, যেখানে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ওই ভবনে আটকা পড়েছিলেন স্কুল শিক্ষিকা পূর্ণিমা দাস। বিমান বিধ্বস্ত হয় দুপুর একটার দিকে। সেসময় স্কুল ছুটি হয়। তার দাবি, স্কুল ছুটির সময় হওয়ায় তিনচার মিনিট আগেই সবাই চলে গিয়েছিল। শুধু সেখানে একটি বাচ্চা দাঁড়ানো ছিল।

এ বিষয়ে বুধবার (২৩ জুলাই) সকালে শিক্ষিকা পুর্ণিমা দাস তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি বলেছেন, “আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। আপনাদেরকে দুই হাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম আমার চেয়ে বেশি আপনারা ফেসবুকবাসী জানবেন না, তাইনা? স্কুল ছুটি হয় দুপুর ১ টায়, আমি ঠিক তার এক থেকে দুই মিনিটে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো। কেউ ছিলো না সবাই চলে গেছিলো। আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা তিন চার মিনিট আগে থেকেই কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাই এ কিছু বাচ্চা ঢুকেছিলো তাদেরকেও আমাদের আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায়। এরপরেও আবার কয়েকজন (৫-৬ জন) ঢুকেছিলো তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি। বা যারা করিডোরে, দোলনায় খেলছিলো বা সিঁড়িঘরে ছোটাছুটি করছিলো বা ওই মুহূর্তে ওই জায়গায় কাকতালীয়ভাবে ছিলো।”

তিনি আরও বলেন, “‘ক্লাউড’ এ ওখানে বাচ্চার সংখ্যা (৮-১০) স্কাই এর চেয়ে বেশি ছিলো। আমার ধারনা মাহরীন মিস, মাসুকা মিস ও মাহ্ফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করছিলো এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায়। যারমধ্যে মাহরীন মিস এবং মাসুকা মিসকে আমরা হারিয়ে ফেলেছি। মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর উনি লাইফ সাপোর্টে আছেন। উনার জন্য আপনারা দোয়া করবেন।”

ওই শিক্ষিকার পোস্ট অনুযায়ী, ‘ক্লাউড’র পাশের রুম ‘ময়না’। এখানে কিছু বাচ্চা অসুস্থ হয়েছেন। তবে কেউ মারা যায়নি। ‘ময়না’র পাশের রুম ‘দোয়েল’। এই ক্লাসের একটি বাচ্চাও বেঁচে নেই। ‘দোয়েল’র পাশে রুম‘টিউবরোজ’ এবং ‘ওয়াটারলিলি’। এখানে সবাই নিরাপদ আছে। দ্বিতীয় তলার বাচ্চারাও নিরাপদ আছে। দুইটি ক্লাসরুম এবং একটি টিচার্স রুম পুড়েছে। ওখানেও ১৫-২০ জন ছিল। হায়দার আলী ভবনের মুখে, দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা বলতে পারেননি তিনি। তবে তাদের অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে। যে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আছে ওখানকার আয়া রাও।

তিনি বলেছেন, ‘আমরা টিচার, রাজনীতিবিদ নই’ আপনারা যত মৃতের সংখ্যা বলছেন, সেটি একেবারে সম্ভব না। তারমধ্যে আমরা যারা দুই কর্ণারে ছিলাম, তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসেছি। তাই ভুল তথ্য না ছড়ানো ও মানুষের ইমোশন নিয়ে না খেলার অনুরোধ করেছেন তিনি।

Tags: মাইলস্টোন ট্র্যাজেডিযুদ্ধবিমান বিধ্বস্ত
Previous Post

রাজার বেশে মাঠ ছাড়লেন রাসেল, থামল আন্তর্জাতিক অধ্যায়

Next Post

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে দগ্ধ মাইলস্টোনের আরেক শিক্ষিকার মৃত্যু

Next Post
দগ্ধ শিক্ষিকার ছবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে দগ্ধ মাইলস্টোনের আরেক শিক্ষিকার মৃত্যু

জেমসের গভীর মনোভাবের ছবি, মাইলস্টোন দুর্ঘটনায় শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন দুর্ঘটনায় জেমসের মানবিক বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT