চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনা নিয়ে গোপন করার কিছু নেই: বিমানবাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 22, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিমানবাহিনী প্রধান দুর্ঘটনা নিয়ে গোপন করার কিছু নেই বলে মন্তব্য করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। দুর্ঘটনাতো দুর্ঘটনাই।

মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত পাইলটের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্ঘটনা বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত কমিটি তদন্ত করে বের করবে কি ঘটেছিলো। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

হাসান মাহমুদ খাঁন দাবি করেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলো বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না।

বিমানবাহিনী প্রধান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে-সেটিই এখন মূল লক্ষ্য। ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমানবাহিনী কোনো আপোষ করে না। দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিবো। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি।

তিনি আরও বলেন, প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।

Tags: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনবিমান বিধ্বস্তবিমানবাহিনী প্রধানমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
Previous Post

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Next Post

সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশে করোনার টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে করোনার টেস্টিং কিট উপহার দিল চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT