চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশাকে জয় করেছেন মাহেরশালা আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 পূর্বাহ্ন 01, মার্চ 2017
in বিনোদন
A A
মাহেরশালা আলী

মাহেরশালা আলী

মাহেরশালা আলীর জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে। আলী তখন খুব ছোট। তিন বছর। ওই সময় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়। সেই ছোট বয়সেই এই ঘটনা তাকে ছুঁয়েছিল। খুব কষ্ট পেয়েছিলেন। কিন্তু তার চেষ্টা ছিল, মা যেন তা বুঝতে না পারেন।

মা যখন আবার বিয়ে করেন, আলীর বয়স তখন ৯/১০। যাকে নিজের বাবা রেখে চলে গেছেন, সেখানে অন্য লোক কেন তাকে সহজভাবে মেনে নেবে? নেয়নি। সৎ বাবাকে কখনো তার বন্ধু মনে হয়নি।

এই পরিবারে আর্থিক অনটন ছিল। তবে তার ছোটবেলা মোটেও খারাপ ছিল না।

স্ত্রী আমাতুস সামি করিমের সঙ্গে মাহেরশালা আলী

কিশোর বয়সেই আলীকে হতাশা পেয়ে বসে। এই হতাশার অন্যতম কারণ তার চারপাশের পরিবেশ। আলী বড় হচ্ছেন, কিন্তু তার চারপাশের পরিবেশ ক্রমেই নষ্ট হচ্ছে। আর তা ভাবিয়ে তোলে আলীকে। তার বাবার বন্ধুদের অনেকেই মারা গেছেন এইডসে আক্রান্ত হয়ে। তাদের বয়স ২৮-২৯। দেখেছেন আত্মীয়স্বজন আর বন্ধুদের হত্যা, জেল খাটা, মাদক ব্যবসা। ওই সময় নিজের বাবাকে সব সময়ের জন্য কাছে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে। কিন্তু কখনো পরিবেশ তাকে গ্রাস করতে পারেনি। হতাশাকে পেছনে ফেলে সফল হওয়ার স্বপ্ন ছিল তার।

ইনসমনিয়ায় ভুগেছেন আলী। রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। আর তখন তাকে কবিতা লেখার নেশায় পেয়ে বসে। সারা রাত বসে কবিতা লিখতেন। ভালো গান করেন। র‍্যাপার হিসেবে রয়েছে পরিচিতি।

‘মুনলাইট’ ছবির দৃশ্য

বাবা-মাকে ভালোবাসেন আলী। কিন্তু এক সময়ে দুজনের সঙ্গেই তার সম্পর্ক নষ্ট হয়। মায়ের সঙ্গে তো কয়েক বছর কথা বলেননি। বাবা এখন আর বেঁচে নেই। আলীর বাবা মঞ্চে অভিনয় করতেন। আলী গর্ববোধ করেন, বাবার মতো কিছু করতে পারছেন—এই ভেবে।

আলীর পরিবার ছিল ব্যাপ্টিস্ট। মাহেরশালা আলী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পুরো নাম মাহেরশালা করিম আলী। আহমদিয়া মুসলিম কমিউনিটির সদস্য হন। আত্মবিশ্বাসী আলী। অস্কারের ইতিহাসে তার নাম যুক্ত হয়ে গেছে, মাহেরশালা আলী প্রথম মুসলিম অভিনেতা যিনি অস্কার পেলেন। ‘মুনলাইট’ ছবির জন্য এ বছর অস্কার জিতেছেন তিনি। হলিউড রিপোর্টার।

Previous Post

রাজধানীর বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের ভাংচুর-সংঘর্ষ

Next Post

ইমনের স্বপ্নের নায়িকা কবরী!

Next Post
ইমন

ইমনের স্বপ্নের নায়িকা কবরী!

হাসপাতালে লাকী আখান্দের বেডের পাশে সামিনা চৌধুরী

লাকী চাচা চোখ মেলে তাকিয়ে বললেন, কখন এসেছো?: সামিনা চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT