চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোনে দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 22, জুলাই 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যগণ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। মিলাদ শেষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দলের স্থায়ী কমিটির সভায়ও এই বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একটি জনবহুল এলাকায় কীভাবে একটি প্রশিক্ষণ বিমান পরিচালিত হলো—তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে হয়তো এমন ভয়াবহতা এড়ানো যেত। এই ঘটনায় নিহত যারা, তারা আমাদের দেশের ভবিষ্যৎ ছিল। আহত শিক্ষার্থীদের যেন সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হয়—সে বিষয়ে সরকারের মনোযোগী হওয়া উচিত।

দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tags: বিএনপিমাইলস্টোন
Previous Post

বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের শেষ শ্রদ্ধা ও জানাজা অনুষ্ঠিত

Next Post

চাকা লিক হওয়ায় ঢাকা-জেদ্দা ফ্লাইট বিলম্ব

Next Post
ঢাকা থেকে জেদ্দা যাওয়ার জন্য উড়ন্ত বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকা লিক হওয়ায় ঢাকা-জেদ্দা ফ্লাইট বিলম্ব

ফরিদা পারভীন এর ছবি, বাংলা ভাষায় সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT