চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 অপরাহ্ন 21, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ বছর পর টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টুয়েন্টির প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। টাইগার ক্রিকেটারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই ট্রফি জেতা হবে টাইগারদের।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পাশাপাশি টি-টুয়েন্টিতে টানা দুটি সিরিজ জয়ের সুযোগও বাংলাদেশের সামনে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মাত্র দুবার টানা একাধিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায়। ২০২২-২৩ সালে জেতে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টি শিরোপা জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও শুরুটা দারুণ করেছে টিম টাইগার্স। সফরকারীদের ১১০ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে। সিরিজের ট্রফি নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে লড়বে স্বাগতিক দল। হেরে গেলেও সুযোগ থাকবে। অবশ্য অপেক্ষা বাড়াতে চাইবেন না লিটন দাসের দল।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। আত্মবিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ রানে ইনিংস খেলে ম্যাচসেরা পারভেজ হোসেন ইমন শোনান এই কথা। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শ্রীলঙ্কা থেকে আমাদের সবশেষ টি-টুয়েন্টি সিরিজটা খুব ভালো খেলে এসেছি। সবাই খুব আত্মবিশ্বাসী। চেষ্টা করেছি ওই আত্মবিশ্বাসটা ধরে রাখার। তো ওইভাবেই আমরা আজকে (রোববার) নেমেছি।’

অবশ্য জয়ের ধারা অব্যাহত রাখার পথে দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম বাংলাদেশের। একই পথ অনুসরণ করতে পারে পাকিস্তানও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি।

Tags: ইমনটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানবিসিবিমিরপুরলিটনলিড স্পোর্টসসালমান
Previous Post

মাইলস্টোন ট্র্যাজেডি: ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Next Post

মেয়েদের সাফে যেসব পুরস্কার পকেটে উঠল বাংলাদেশের

Next Post
বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফে যেসব পুরস্কার পকেটে উঠল বাংলাদেশের

প্রধান উপদেষ্টা বসে আছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও চ্যানেল আই লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশ্যই ঘটনার তদন্ত করব, আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT