চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্কুল থেকে ওদের নিরাপদে ঘরে ফিরে আসার কথা ছিল’

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আবেগঘন বার্তা অভিনেত্রী বাঁধনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 21, জুলাই 2025
in বিনোদন
A A
দগ্ধ ভবনের পাশে একজন নারী সংবাদদাতা, আগুনের ধোঁয়া ও উদ্ধারকারীদের দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় গোটা দেশ যখন শোকাহত, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, “এই ঘটনাকে আমি ব্যক্তিগতভাবে খুব গভীরভাবে অনুভব করছি। এই সড়কটিই আমার প্রতিদিনের রুট— এই পথ দিয়েই আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। তার স্কুল ঘটনাস্থলের খুব কাছেই। ভাগ্য ভালো যে এখন তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে। কিন্তু এই ঘটনাটি আমাকে মানসিকভাবে এতটাই নাড়া দিয়েছে যে, আমার নিজের অনুভূতিগুলোও ঠিকভাবে প্রকাশ করতে পারছি না।”

তিনি বলেন, “আমি যখন দূর থেকে শুধু ঘটনাটি প্রত্যক্ষ করেই এমন বিপর্যস্ত বোধ করছি, তখন যারা এই ভয়াবহতার শিকার হয়েছে, তাদের বা তাদের বাবা-মায়ের যন্ত্রণার কথা কল্পনাও করতে পারছি না। এই ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো কিছু নয়।”

বাঁধন আরও লেখেন, “এই নিষ্পাপ শিশুগুলো সকালে স্কুলে গিয়েছিল—একদম প্রতিদিনকার মতো। ওরা ভাবতেও পারেনি, সেটাই তাদের জীবনের শেষ দিন হবে। ওদের স্কুল থেকে ঘরে ফিরে আসার কথা ছিল নিরাপদে। কিন্তু তার বদলে ওরা ফিরেছে না-ফেরার দেশে। আর যারা বেঁচে গেছে, তারা জীবনের শেষদিন পর্যন্ত এই মর্মান্তিক স্মৃতি আর ট্রমা বয়ে বেড়াবে—যার গভীরতা আমরা কল্পনাও করতে পারি না।”

এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি প্রার্থনা করেন, “আল্লাহ যেন নিহতদের শান্তি ও রহমত দান করেন, এবং তাদের পরিবারকে এই অসহনীয় শোক সইবার শক্তি দেন। জীবন কতটা অনিশ্চিত—এই ঘটনা আবারও আমাকে সেই সত্যটা সবচেয়ে যন্ত্রণাদায়ক উপায়ে মনে করিয়ে দিল। আল্লাহ যেন তাঁর অশেষ করুণা বর্ষণ করেন, নিহতদের জান্নাত দান করেন এবং আহত ও তাদের পরিবারের জন্য শান্তি ও আরোগ্য বর্ষণ করেন।”

মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন আরও প্রায় দেড়শো জন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের শোক ঘোষণা করেছে সরকার।

Tags: অভিনেত্রীআজমেরী হক বাঁধনউত্তরাবিমান দুর্ঘটনাবিমান বিধ্বস্তমাইলস্টোনমাইলস্টোন স্কুললিড বিনোদন
Previous Post

আইসিসির সহযোগী সদস্য হতে পারে আফ্রিকার ৩ দেশ

Next Post

মাইলস্টোন স্কুল ট্র‍্যাজেডি: হাসপাতালের সামনে ব্লাড ডোনারদের ভিড়

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন স্কুল ট্র‍্যাজেডি: হাসপাতালের সামনে ব্লাড ডোনারদের ভিড়

ড. কামাল হোসেন মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডিতে ড.কামাল হোসেন’র শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT