চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
12:54 অপরাহ্ন 21, জুলাই 2025
in বাংলাদেশ, রাঙ্গামাটি
A A
কাপ্তাই হ্রদ পানি বৃদ্ধি কেন্দ্রের বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, গতকাল রবিবার (২০ জুলাই) রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২শত ২০ মেগাওয়াট ।তারমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরও জানান, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২ শত ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান,  রবিবার (২০ জুলাই) রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫ টি ইউনিট পানি সংকটের কারনে একসাথে চালু করা সম্ভব হতো না।

চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪ টি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত ৮ টায় একযোগে চালু করা হয়েছিল ৫ টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট।

গতকাল রবিবার (২০ জুলাই) বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে ২ শত ২০ মেগাওয়াট। সার্বিক ফলাফলের ভিত্তিতে যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

Tags: কাপ্তাই লেকে পানি বৃদ্ধি
Previous Post

গোপালগঞ্জে সংঘর্ষ: পুলিশের ৮ মামলায় আসামি ১০ হাজার

Next Post

ঢাকাসহ সাত জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির পূর্বাভাসের জন্য ঝড়ো হাওয়া ও মেঘাচ্ছন্ন আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ সাত জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

তহুরা-শামসুন্নাহার ভুটান লিগে খেলতে যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটান লিগে খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT