চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইকের চোখে মিরপুরের উইকেট আদর্শ নয়, ইমন বললেন ঠিক আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 20, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেটে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা সময় পর টি-টুয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী দলকে বিধ্বস্ত করে ১১০ রানে গুটিয়ে দিয়েছে টাইগার বোলাররা। পরে ব্যাট হাতে ১৫.৩ ওভারে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। তাতে মিরপুরের উইকেট নিয়ে আপত্তি জানিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন। তার মতে, মিরপুরের উইকেট কোনো দলের জন্যই আদর্শ নয়। অবশ্য, মুদ্রার ওপিঠটা বলছেন বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমন। তার মতে, ঠিকই আছে হোম অব ক্রিকেটের উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান কোচ। সেখানে উইকেট নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। বিশ্বজুড়ে কোচিং করিয়ে অভিজ্ঞতার ভাঁড়ার সমৃদ্ধ করা হেসেন সরাসরি বললেন, ‘আমি মনে করি এটি কারও জন্যই আদর্শ নয়। দলগুলি এশিয়া কাপ বা (টি-টুয়েন্টি) বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে। এটি গ্রহণযোগ্য নয়। ব্যাট নিয়ে আমরা যে কিছু সিদ্ধান্ত নিয়েছি তার জন্য এটি এখনও কোনও অজুহাত নয়। কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়।’

‘আমার মনে হয় না, যখন তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন এটি তাদের সাহায্য করে। তবে আমার মনে হয় এই পরিস্থিতিতে প্রথমে ব্যাট করাও চ্যালেঞ্জিং। যখন আপনি নিশ্চিত নন যে ১০০, ১৩০, নাকি ১৫০ যথেষ্ট। মনে হয় না এই পিচ কারো জন্যই ভালো। তবে উইকেট যেমনই হোক, আপনাকে তো পারফর্ম করতেই হবে।’-যোগ করেন হেসন।

বিপিএলের সময় মিরপুরে ভালো উইকেট থাকলেও এখন তা নেই বলে মনে করছেন হেসন। বলেছেন, ‘এখানে বাংলাদেশকে সাহায্য করতে আসিনি। ক্রিকেটারদের গড়ে তোলার জন্য ভালো ক্রিকেট উইকেটের প্রয়োজন। সত্যি বলতে, বিপিএলের সময় কিছু ভালো উইকেট ছিল। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় এটি মানসম্মত নয়।’

প্রতিপক্ষ কোচের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বাংলাদেশ কিন্তু সাবলীল ব্যাটিং করেছে। পাকিস্তানের ১১০ রানতাড়ায় নেমে ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ৩ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন ইমন। হেসনের মতামতটা জানিয়ে তার কাছে উইকেট নিয়ে জানতে চাওয়া হয়। পাকিস্তান কোচের উল্টোটাই বললেন ইমন।

টাইগার ওপেনার বলেছেন, ‘না, তেমন কিছু তো মনে হয়নি আমার কাছে। আমরা ১১০ রান করেছি ১৬ ওভারে। যদি ২০ ওভারও খেলতাম, ১৬০ রান করতে পারতাম। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করেছি।’

Tags: ইমনবাংলাদেশ-পাকিস্তানমাইকমিরপুরলিটনলিড স্পোর্টস
Previous Post

‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ পালিত হবে ২১ জুলাই

Next Post

সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

Next Post
সাকিব আল হাসান ও মির্জা ফখরুলের ছবি, বাংলাদেশ ক্রিকেট ও রাজনীতির প্রতিনিধিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গোপালগঞ্জ সদর থানার প্রবেশদ্বার, পুলিশ ও মোটরসাইকেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ৪ শতাধিক নারী-পুরুষ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT