চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ: চরমোনাই পীর

এস কে রাসেল by এস কে রাসেল
6:55 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, রাজনীতি
A A
চরমোনাই পীর বক্তৃতা দিচ্ছেন, মুসলিম ধর্মীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ বিএনপিও চাঁদাবাজ। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ আরেকটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আরেক দল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়।’

আজ রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ”র জেলা শাখার সমাবেশে চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।

ফয়জুল করীম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আর্দশ আর নীতির। এইদেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নিবে। কাশ্মীর, হায়দারাবাদ এক সময় স্বাধীন ছিলো তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সর্তক হন। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নাম্বার হতে পারে না।

নির্বাচনের প্রসঙ্গ এনে ফয়জুল করীম বলেন, জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা এবং ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।

মোঃ রবিউল ইসলাম শাহীনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ছাড়াও, সমাবেশে কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Tags: চরমোনাই পীরচাঁদাবাজবিএনপি
Previous Post

১২ দিনেও সন্ধান মেলেনি সাগরে নিখোঁজ অরিত্রের

Next Post

বাংলাদেশ-নেপালের ‘অলিখিত ফাইনাল’ যে মাঠে

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলছে, প্রতিদ্বন্দ্বিতা ও দলগত স্পিরিট দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেপালের ‘অলিখিত ফাইনাল’ যে মাঠে

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪২৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT