চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ লাখ লোকের সমাবেশে ১০০ কোটি টাকা খরচ করেছে জামায়াত: ফজলুর রহমান

এস কে রাসেল by এস কে রাসেল
3:14 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ ফজলুর রহমান বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, ১০ লাখ লোকের মিটিং (সোহরাওয়ার্দী উদ্যান) করতে ১০০ কোটি টাকা খরচ করেছে জামায়াত।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের ইটনা কলেজ মাঠে উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বাপের বেটা হলে ভোটে আয়, ভোট কর।”

ফজলুর রহমান বলেন, “আমার নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুল ইশারা করে বলে, ‘আমি কিন্তু যারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না।’ এর তিনদিন পরে জামায়াতের শফিকুর রহমান হাত জোড় করে বিএনপির পায়ে এসে পড়বে।”

এসময়য় তিনি  স্লোগান দেন, “জামায়াত-শিবির রাজাকার, তখন নেতাকর্মীরা বলেন এই মুহুর্তে বাংলা ছাড়।” তিনি বলেন, এই যে স্লোগান  দিতেছি, জামায়াতের কলিজার মধ্যে লাগতাছে ।

তিনি বলেন, “তারেক রহমান সম্পর্কে যারা বাজে কথা বলে তাদের জিব কেটে দিব । কেউ তারেক রহমানের বিরুদ্ধে, এমন কি আওয়ামী লীগও এত বিশ্রি স্লোগান দিতে সাহস পায়নি, যেগুলো জামায়াত শিবির দিছে। কাজেই আমি বলি জামায়াত সম্পর্কে সাবধান। রাজাকার-আলবদর সম্পর্কে সাবধান।”

এছাড়াও তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

ইটনা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।

Tags: ১০০ কোটি টাকাফজলুর রহমান
Previous Post

বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে

Next Post

ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বিএনপি’র আশা

Next Post
বিএনপি নেতারা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বিএনপি’র আশা

স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে যে পরিস্থিতি সেখানে সেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT