চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আলী রীয়াজ জাতীয় সনদ চূড়ান্তের পরিকল্পনা ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়টি চূড়ান্ত করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা নিঃসন্দেহে আপনারাও চান। সে কারণেই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে যেগুলোর আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।”

এছাড়া জাতীয় সংসদে উচ্চ কক্ষের বিষয়ে আগামী দুই দিন পরে সিদ্ধান্ত জানানো যাবে বলে উল্লেখ করেন তিনি।

আলী রীয়াজ বলেন, “এখানে দুটো বিষয় বলে রাখি উচ্চ কক্ষ বিষয়ক আলোচনায় কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম এ সপ্তাহান্তে শুক্রবার, শনিবারের আলোচনায় এসে আপনাদেরকে কমিশনের সিদ্ধান্তগুলো জানাতে পারবো।”

“কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। আমরা আশা করছি আগামী দুই দিন পরে এ বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারি।”

তত্ত্ববধায়ক সরকারের বিষয়ে চারটি রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি।

দলগুলো হলো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেনস পার্টি ও জামায়াতে ইসলামী। তিনি জানান, এসব প্রস্তাব বিভিন্নভাবে পর্যালোচনা করার পর কমিশন একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমন্বিত জায়গায় যাওয়া, যেটা আপনাদের-আমাদের ইচ্ছা ও সকলের প্রচেষ্টা।”

Tags: জাতীয় ঐকমত্য কমিশনজুলাই মাসসহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ
Previous Post

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোট

Next Post

রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন

Next Post
রাঙ্গামাটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT