চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আহত ব্যক্তির জন্য সাহায্য চাচ্ছেন একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এক ফিলিস্তিনি নবজাতক অনাহারে মারা গেছে বলে জানা গেছে।

রোববার (২০ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় হামলা অব্যাহত রাখার মধ্যেই গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) ভোর থেকে গাজা জুড়ে কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জন মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্র থেকে খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে, গাজায় ক্ষুধায় এক ফিলিস্তিনি নবজাতক শিশুরও মৃত্যু হয়েছে। এখনও ইসরায়েল গাজায় সাহায্য সরবরাহের উপর অবরোধ জারি করে রেখেছে । পাশাপাশি গাজাবাসী যারা সাহায্য কেন্দ্রগুলোতে খাবার খুঁজতে যাচ্ছেন তাদের ওপর হামলা  চালানো হচ্ছে বলে জানা গেছে।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, এই হাসপাতালের ৩৫ দিন বয়সি একটি শিশু অপুষ্টিতে মারা গেছে। শনিবার হাসপাতালে অনাহার ও অপুষ্টিতে মারা যাওয়া দুজনের মধ্যে এই শিশু একজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  গাজার হাসপাতালগুলোর জরুরি বিভাগে অসংখ্য অনাহারী ও অপুষ্টিতে ভুগছে এমন রোগী ভর্তি আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গাজার ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, নিহতদের মধ্যে কেউ কেউ দক্ষিণ গাজার খান ইউনুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রের কাছে এবং অন্যরা রাফার উত্তর-পশ্চিমে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে মারা গেছেন। তিনি এই প্রাণহানির জন্য “ইসরায়েলি গুলিবর্ষণ” কে দায়ী করেছেন।

হামাস জানিয়েছে, গাজায় থাকা বাকি বন্দিদের মুক্তির বিনিময়ে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল, তা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তারা আরও জানায়, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।

ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৭৬৫ জন নিহত এবং ১ লাখ ৪০ হজার ৪৮৫ জন আহত হয়েছেন।

Tags: ইসরায়েলি হামলাগাজানিহত
Previous Post

কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ১৫ অক্টোবর

Next Post

মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’

Next Post
সৌদি আরবের হাসপাতালে ঘুমন্ত রাজপুত্রের ছবি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’

বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, চারজন হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলাসবহুল রোলস-রয়েস দুর্ঘটনায় চারজন হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT