চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা নয়, বাটলারের ‘নজর’ মেয়েদের ভবিষ্যতে

মেয়েদের সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 পূর্বাহ্ন 20, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে শিরোপা জয় থেকে কেবল এক পয়েন্ট দূরে বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের সঙ্গে অঘোষিত ফাইনালে জয় অথবা ড্র করলেই মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরব অর্জন করবে লাল-সবুজ দল। তবে চলমান আসরের শিরোপায় নজর নেই বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের। তার লক্ষ্য, দলটিকে শক্তিশালী করে গড়ে তোলা এবং মেয়েদের এশিয়ান কাপে ভালো কিছু করা।

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার শ্রীলঙ্কার সঙ্গে ৫-০ গোলে জিতেছেন বাটলারের দল। লাল-সবুজদের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন পূজা রানী। এছাড়া একটি করে গোল করেছেন কানন রানী বাহাদুর, শ্রীমতি তৃষ্ণা রানী ও আফঈদা খন্দকার।

পরে বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় বাটলার বলেছেন, ‘এই মুহূর্তে শিরোপা আমার কাছে কোনও অর্থ বহন করে না। এই দলটিকে আমি বিকশিত করতে এসেছি। এতে যদি লোকেরা অহংকারী ভাবে, সেটাও ঠিক আছে। আমার মূল লক্ষ্য হল মেয়েদের এএফসি এশিয়ান কাপ এবং ভবিষ্যতের জন্য একটি দল তৈরি করা।’

পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে ৩০ গোল দিয়েছে নেপাল, হজম করেছে মাত্র ৪টি। অন্যদিকে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে প্রতিপক্ষকে দিয়েছে ২৪ গোল, আফঈদা খন্দকারের দল হজম করেছে ৪টি। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলে বা ড্র করলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তখন দুদলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে স্পষ্ট গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে নেপালের মেয়েরা

এমন বাস্তবতায় নেপালের সঙ্গে ম্যাচকে সামনে রেখে বাটলার বলেছেন, ‘নেপাল ভালো দল, তাদের খেলোয়াড়রা ভালো। আমাদের কোনও মেয়ে যদি মনে করে ওই ম্যাচটা সহজ হবে, তাহলে হতবাক হওয়া ছাড়া কিছু দেখি না।’

পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করেছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে চলছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

Tags: নেপালবসুন্ধরাবাটলারবাংলাদেশভুটানমেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

জামায়াত ইসলামীকে কেন নাম পরিবর্তন করতে বললেন ফরহাদ মজহার?

Next Post

সুস্থ হয়ে বাসায় ফিরে যা বললেন জামায়াত আমীর

Next Post
জামায়াত আমীর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ হয়ে বাসায় ফিরে যা বললেন জামায়াত আমীর

নাহিদ ইসলাম বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহাত্তরের সং‌বিধা‌নে সবার নাগ‌রিক মর্যাদা নাই: না‌হিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT