চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্টারে পাওয়া যাবে না টিকিট, খাবার নিয়ে ঢোকা যাবে গ্যালারিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 19, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকা স্টেডিয়ামে দর্শকদের ভিড়, গ্যালারিতে অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে। যদিও টিকিট মূল্য ঘোষণার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল টিকিট থাকা সাপেক্ষে খেলার দিন সকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন দুটি কাউন্টারে পাওয়া যাবে টিকিট। তবে আপাতত অফলাইনে টিকিট নিতে পারছেন না সমর্থকরা।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে কাউন্টারে টিকিট না পাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। একইসঙ্গে দর্শকদের জন্য বিভিন্ন নির্দেশিকাও দিয়েছে বোর্ড।

স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের খাবার নিয়ে ভোগান্তির অভিযোগ প্রায় শোনা যায়। যার মধ্যে অন্যতম গ্যালারিতে খাবারের দাম বেশি রাখার বিষয়টি। খাবার নিয়ে ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজে বাইরে থেকে কেনা খাবার ও পানীয় নিয়ে গ্যালারিতে ঢুকতে পারবেন দর্শকরা। অবশ্য নিরাপত্তাকর্মীদের তল্লাশি সাপেক্ষেই খাবার ভেতরে নিতে পারবেন।

খাবার ভেতরে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু শর্তাবলীর তালিকা দিয়েছে বিসিবি। সেগুলো নিম্নরূপ:

১। বিসিবির নিয়মকানুন এবং স্পনসরদের প্রতি তার বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে সম্মত।
২। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ: আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ/লাইটার, সিগারেট, ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরা, লাঠিসহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত সব ধরণের বোতল, কাচের বোতল, বাঁশি, এবং অন্য যে কোনও জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড়, দর্শকদের জন্য বিপজ্জনক/ হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়।
৩। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনও ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয়।
৪। দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যলারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শকসাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি এই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যলারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে।
৫। বাইরের থেকে খাবার ও পানীয় নেয়া যাবে তবে তা নিরাপত্তা কর্মীরা যে কোন ভাবেই নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখে ও তল্লাশি সাপেক্ষ্যে তা প্রবেশের অনুমতি পাবে অন্যথায় নয়।
৬। স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোন প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ ।
৭। ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোন প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।
৮। স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরণের বাজি নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ বলে গণ্য।
৯। জুয়া বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।
১০। স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা।
১১। প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, ব্যপ্তয়ে স্টেডিয়াম থেকে উচ্ছেদ যোগ্য অপরাধ বলে গণ্য হবে।
১২। কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোন কিছুর মাধ্যমে, জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনও ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শকসহ) অপমান, ভয় দেখানো/ হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতিয়মান হয়, এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে করা হবে।

Tags: খাবারটি-টুয়েন্টি সিরিজটিকিটবাংলাদেশ-পাকিস্তানমিরপুরলিটনলিড স্পোর্টস
Previous Post

সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা: আইএসপিআর

Next Post

জামায়াত ইসলামীকে কেন নাম পরিবর্তন করতে বললেন ফরহাদ মজহার?

Next Post
জামায়াত ইসলামীকে নাম পরিবর্তনের জন্য ফরহাদ মজহার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত ইসলামীকে কেন নাম পরিবর্তন করতে বললেন ফরহাদ মজহার?

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা নয়, বাটলারের ‘নজর’ মেয়েদের ভবিষ্যতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT