চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ‘এক শহিদ এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি পালিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 19, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ বন অধিদপ্তরের লোগো ও নতুন গাছের চারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় আজ শনিবার সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জেলায় যতজন শহিদ হয়েছেন ততগুলো গাছ রোপণ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ‘এক শহিদ, এক বৃক্ষ’ শীর্ষক এ কর্মসূচি গ্রহণ করে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৬৪টি জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বন অধিদপ্তর সারাদেশে বৃক্ষরোপণ করে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় চাঁদপুরে জুলাই শহিদদের কবরের পাশে সোনালু গাছ রোপণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আট উপজেলার ৩১ জন শহিদের কবরের পাশে ৩১টি গাছের চারা রোপণ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ আজ দুপুরে সোনাপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচিতে জেলার ২৬জন শহিদের স্মরণে ২৬টি বৃক্ষরোপণ করা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় জেলার ১৩ শহিদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ‘এক শহিদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। জেলার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গণে ২১ টি বকুল ফুলের গাছ রোপণ করা হয়।

কুড়িগ্রামে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোণা জেলা শহরের জেলা প্রশাসক বনানী বিশ্বাসের উপস্থিতিতে বিএডিসি ফার্মের রাস্তায় জেলার ১৭ জন শহিদের স্মরণে ১৭ টি ফলজ,বনজ ও ওষুধি গাছ রোপণ করা হয়।

বনানী বিশ্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোণা জেলার ১৭ জন শহিদের স্মরণে ১৭ টি গাছ রোপণ করা হয়েছে । প্রত্যেকটি গাছের সাথে শহিদদের নামাঙ্কিত ফলক থাকবে।

এসময় নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, শহিদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের নেতৃত্বে জুলাই শহিদদের স্মরণে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলার ১০ জন শহিদের স্মরণে ১০টি বৃক্ষরোপণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা ।

লক্ষ্মীপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ করেন। এসময় জুলাই শহীদদের নামে গাছ গুলোর নামকরন করা হয়।

‘এক শহিদ এক বৃক্ষ’কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইজন শহীদের স্মরণে দুইটি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।

জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহিদ স্মরণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় শহিদের নামে পাঁচটি গাছের চারা রোপণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, এই কর্মসূচির মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। শহিদের নামের সঙ্গে গাছগুলো যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে তাদের গল্প, তাদের আদর্শ।

এছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি, ভোলা , সুনামগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, জামালপুরসহ দেশের আটটি বিভাগের সব জেলায় ‘এক শহিদ এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Tags: কর্মসূচিপালিত হলো
Previous Post

মিরপুরের উইকেট নিয়ে ভাবছেন না লিটন

Next Post

কেমন আছেন জামায়াত আমির, দেখতে গেলেন বিএনপি মহাসচিব

Next Post
জামায়াত আমিরের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন আছেন জামায়াত আমির, দেখতে গেলেন বিএনপি মহাসচিব

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT