চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই মাসে সনদ ঘোষণা না হলে, সরকারকে বাধ্য করা হবে: নাহিদ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:01 অপরাহ্ন 19, জুলাই 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, নাহিদ সমর্থকদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে, নাহয় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা এবং সনদপত্র হতে হবে।

শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজারে জুলাই পথসভায়র ভাষণে এসব বলেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করা হবে।

জনসভায় এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পূণর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Tags: আহ্বায়ক নাহিদ ইসলামএনসিপিকক্সবাজারজাতীয় নাগরিক পার্টিজুলাই সনদ
Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস

Next Post

বাংলাদেশকে সরিয়ে আবারও শীর্ষে নেপাল

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুত, নেপাল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সরিয়ে আবারও শীর্ষে নেপাল

বিশ্ববিদ্যালয় সম্মেলনে স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ওআইসি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সংযোগের নতুন দ্বার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT