চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার মেসির মুখোমুখি হবেন ইয়ামাল, কবে-কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 19, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও স্পেন ফুটবল খেলোয়াড়ের ছবি, প্রতিদ্বন্দ্বিতা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দুদলের মধ্যে লা ফিনালিস্সিমা আয়োজনের সিদ্ধান্তে এসেছে ফিফা। ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে হবে দুই মাহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের শিরোপা লড়াই। এর মধ্যে দিয়ে প্রথমবার লিওনেল মেসির মুখোমুখি হবে বার্সার নতুন ১০ নম্বর জার্সিধারী লামিন ইয়ামাল।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট রাফায়েল লৌজান এবং ক্লাওদিও তাপিয়ে একটি আলোচনার মধ্যে দিয়ে ফিনালিস্সিমার সময় নির্ধারন করেছেন। ফিফার ক্যালেন্ডারে অনুযায়ী ২০২৬ সালের ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক খেলার সময় ফাঁকা আছে। অর্থাৎ এই ৫ দিনের মধ্যেই হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরোপ চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে এক ম্যাচের শিরোপা নির্ধারণী মহারণ।

দিন ঠিক হওয়ার পর নির্ধারণ করা হবে ম্যাচের ভেন্যু। আগের আয়োজক লন্ডন আবারও আয়োজনের জন্য ফিফাফে প্রস্তাব দিয়েছে। দৌড়ে আছে কাতার ও সৌদি আরবও, তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব।

ফিনালিস্সিমাতে খেলতে হলে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। আর্জেন্টিনা ইতিমধ্যে লাতিন আমেরিকা অঞ্চলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সাথে যুক্ত হয়েছে ব্রাজিল এবং ইকুয়েডোরও। কিন্তু স্পেন এখনও বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু করেনি। লুইস দে লা ফুয়েন্তের দল সেপ্টেম্বরে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ বাছাই অভিযান।

স্পেন যদি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ে বা গ্রুপপর্বে দ্বিতীয় হয়ে বাছাইয়ের প্লে-অফ খেলে তাহলে ফিনালিস্সিমা বাতিল হতে পারে। কারণ ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও স্পেন দুদলের কেউই ফিনালিস্সিমা খেলার জন্য আগ্রহী না।

লা ফিনালিস্সিমার চতুর্থ আসরে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে মেসির বিপক্ষে ইয়ামালের লড়াই। বিশ্বজয়ী মেসি প্রথমবার ২০২২ সালে ফিনালিস্সিমা জয়ের স্বাদ পেয়েছিলেন। সেবার ইউরোজয়ী ইতালিকে ৩-০তে হারিয়েছিল কোপাজয়ী আর্জেন্টিনা।

এরআগে, উরুগুয়ে এবং ফ্রান্সের মধ্যে ১৯৮৫ সালে প্রথম হয়েছিল ফিনালিস্সিমা। সেসময় এটি আর্টেমিও ফ্রাঞ্চি কাপ নামে পরিচিত ছিল। প্যারিসের সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। পরে ১৯৯৩ সালে মার দেল প্লাটাতে ডেনমার্ককে হারিয়েছিল আর্জেন্টিনা।

Tags: আর্জেন্টিনাইয়ামালফিনালিস্সিমামেসিলিড স্পোর্টসস্পেন
Previous Post

যুক্তরাজ্যে তথ্য ফাঁস: ক্ষতিপূরণ পাবে না হাজারো আফগান

Next Post

কুয়েটে ক্লাস শুরুর দাবিতে রোববার অভিভাবকদের মানববন্ধন

Next Post
কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন ও শিক্ষকদের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েটে ক্লাস শুরুর দাবিতে রোববার অভিভাবকদের মানববন্ধন

বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT