চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়ল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 18, জুলাই 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বাংলাদেশের গোপালগঞ্জে সেনা সদস্যরা মোতায়েন, কারফিউ চলাকালীন নিরাপত্তা নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সহিংসতার জেরে চলমান কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের এক বার্তায় বলা হয়, চলমান কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া ব্যাপক সংঘাত-সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের এক বার্তায় কারফিউয়ের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়।

উল্লেখ্য, জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।

টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান। পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।

সহিংসতার প্রেক্ষাপটে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানান, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

এরপর শুক্রবার বিকালে কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল পর্যন্ত বাড়ানোর কথা জানান গোপালগঞ্জ জেলা প্রশাসন।

Tags: জাতীয় নাগরিক পার্টিজুলাই পদযাত্রা
Previous Post

গোপালগঞ্জের নদীপথে কোস্টগার্ড-নৌবাহিনীর টহল জোরদার

Next Post

ট্রেন বরাদ্দ বাণিজ্যিক সিদ্ধান্ত, রাজনীতির সাথে সম্পর্ক নেই: রেলওয়ে

Next Post
বাংলাদেশের রেলগাড়ি চলাচল, ট্রেনের ছবি, রেলওয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন বরাদ্দ বাণিজ্যিক সিদ্ধান্ত, রাজনীতির সাথে সম্পর্ক নেই: রেলওয়ে

সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে: সালাহউদ্দিন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT